Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • সম্পাদকীয়
  • সারাদেশ

নৌপথে মানবপাচার প্রতিরোধে চাই সুসংহত কৌশল

নিউজডেস্ক October 3, 2025

উন্নত জীবনের আশায় মানুষ যখন স্বপ্ন দেখে, তখন সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে ওঠে ভয়ংকর দালালচক্র। সাম্প্রতিক সময়ে কক্সবাজার উপকূল হয়ে নৌপথে মালয়েশিয়ায় মানবপাচার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এই চত্রের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। পাচারকারীরা কখনো প্রতারণা, কখনো জোরপূর্বক অপহরণ করে নারী শিশুসহ সাধারণ মানুষকে ট্রলারে তুলে দিচ্ছে। পরবর্তীতে তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। জানা গেছে, সাধারণ মানুষকে অপহরণ করে অথবা চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে ট্রলারে তুলে জিম্মি করা হচ্ছে। মানবপাচারের এই ব্যবসা অত্যন্ত সুসংগঠিত ও বহুন্তরীয়। তথ্যদাতা থেকে শুরু করে ট্রলার পার্টি- কমপক্ষে আটটি ধাপে হাতবদল হয়ে ভুক্তভোগীরা মালয়েশিয়ায় পৌছায়। প্রতিটি ধাপে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। অর্থ দিতে ব্যর্থ হলে চলে অমানবিক নির্যাতন। পাচারকারীরা শুধু অর্থলোভী নয়, তারা মানুষকে পণ্য হিসেবে কেনাবেচার মতো জঘন্য কাজেও লিপ্ত। এই নৌপথে সামুদ্রিক দুর্ঘটনা, অনাহার কিংবা পাচারকারীদের মারধরে অসংখ্য প্রাণহানির নজির ইতিমধ্যে দেশ বিদেশে সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। ক্যাম্পে অনিশ্চিত জীবন, উন্নত জীবনের মোহ এবং পরিবার পুনর্মিলনের আকাঙ্ক্ষাকে কাজে লাগাচ্ছে দালালচক্র। ফলে একদিকে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীও জড়িয়ে পড়ছে এই ভয়ংকর চক্রে। সম্প্রতি বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে শত শত ভুক্তভোগীকে উদ্ধার এবং দালালদের গ্রেপ্তার করা হলেও চক্রটি বারবার ঘুরে দাঁড়াচ্ছে। এ অবস্থা প্রমাণ করে, শুধু অভিযান নয়, প্রয়োজন সুসংহত দীর্ঘমেয়াদি কৌশল। পাচারকারীদের আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এই চক্রটি অত্যন্ত শক্তিশালী। লাখ লাখ টাকার মুক্তিপণের বোঝা অনেক পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে। মানবপাচার দমন এখন একটি জাতীয় চ্যালেঞ্জ। সীমান্ত পাহারা জোরদার, দালালদের আর্থিক লেনদেন চিহ্নিত করে বন্ধ করা, পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকাড়সবই জরুরি। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার-পরিজনের ভবিষ্যতের স্বপ্নে কেউ যেন দালালচক্রের প্রলোভনে না পড়ে, সে বিষয়ে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। মানবপাচারকারীরা যতই শক্তিশালী ভাবুক না কেন, রাষ্ট্রের কঠোর পদক্ষেপে তাদের দমন করা সম্ভব। এখনই যদি সমন্বিত উদ্যোগ নেওয়া না হয়, তবে আসন্ন শীত মৌসুমে নৌপথে মানবপাচারের চিত্র আরো ভয়াবহ আকার ধারণ করবে। এই অমানবিক ব্যবসা রুখতে সরকার, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সমাজের সব স্তরের সম্মিলিত পদক্ষেপের বিকল্প নেই।

Continue Reading

Previous: ড. ইউনূসের বক্তব্য দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে: ফারুক
Next: বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

495715
Users Today : 2754
This Month : 75086
This Year : 467151
Total Users : 495715
Views Today : 6841
Total views : 1770224

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.