Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজডেস্ক March 7, 2026

স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলা টিফিন কর্তৃপক্ষ।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।
এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল এবং রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী, প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তারা সবসময় মানবিক কাজ করে থাকেন। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের ধর্ম। সাংবাদিকদের ওপর কোনো নির্যাতন বা হয়রানি হলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সাংবাদিকরা যদি যথাযথ নীতি ও আদর্শ মেনে চলেন, তবে কাউকে হেয় প্রতিপন্ন করার ক্ষমতা কারও থাকবে না। এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।
এছাড়াও সদস্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সদস্য-মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, অপু দাস, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Continue Reading

Previous: সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ l
Next: এতিমদের সম্মানে রাজশাহী মহানগরী জামায়াতের ইফতার l

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642626
Users Today : 1203
This Month : 48906
This Year : 614062
Total Users : 642626
Views Today : 5448
Total views : 2512015

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.