Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নানামুখী অভিযানেও বন্ধ করা যাচ্ছে না নৌপথে মানব পাচার

নিউজডেস্ক January 21, 2025

আলো ডেস্ক

নানামুখী অভিযানেও বন্ধ করা যাচ্ছে না নৌপথে মানব পাচার। বরং ফের কক্সবাজার উপকূলের মানব পাচারকারী চক্র ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। ওই মানব পাচারকারী চক্রের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের যোগসাজশে অপহরণ, মুক্তিপণ ও মানব পাচারের সংঘবদ্ধ নেটওয়ার্ক গড়ে ওঠেছে। তারা পাচারের জন্য সংগ্রহ করে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু, নারী ও পুরুষ।

নানা কৌশলে প্রলোভন দেখিয়ে সুযোগ বুঝে তাদের ট্রলারে তুলে দেয়া হয়। আর তাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা ভালো, দালালরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় করে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ সরকারি বিভিন্ন সংস্থার নানামুখী অভিযানেও বন্ধ করা যাচ্ছে না মানব পাচার। বরং ঘাট  পরিবর্তনসহ নানা কৌশলে ওসব অপরাধ চলছে।  বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত কক্সবাজারে মানব পাচার আইনে ৭৪১টি মামলা হয়েছে।

কিন্তু একটিরও বিচার শেষ হয়নি। মূলত বিচারকসংকট ও সাক্ষীর অনুপস্থিতির কারণে মানব পাচারের ওসব মামলা আটকে আছে। আর মামলার দীর্ঘসূত্রতায় ক্ষতিগ্রস্ত ও বিচার বঞ্চিত হচ্ছে মানব পাচারের শিকার লোকজন। আর মানব পাচারকারী চক্রের সদস্যরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সূত্র জানায়, মানব পাচারে কক্সবাজারের আট থানায় বিগত ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আট বছরে ৬৩৭টি মামলা হয়েছে।

এর মধ্যে কক্সবাজার সদর মডেল থানায় ৯৭টি, রামু থানায় ২৪টি, উখিয়া থানায় ৬৮টি, টেকনাফ মডেল থানায় ২১৮টি, চকরিয়া থানায় ১৯টি, কুতুবদিয়া থানায় একটি, মহেশখালী থানায় ৩৬টি এবং পেকুয়া থানায় ৮টি মামলা। ওসব মামলা ছাড়া ট্রাইব্যুনালেও রয়েছে অনেক মামলা। তাছাড়া ২০২০ সাল থেকে এ পর্যন্ত কক্সবাজারে মানব পাচার আইনে ১০৪টি মামলা হয়েছে।

তার মধ্যে কক্সবাজার সদর মডেল থানায় ৩৬, চকরিয়া থানায় ২, মহেশখালী থানায় ৮, রামু থানায় ৬, উখিয়া থানায় ১৮, টেকনাফ মডেল থানায় ৩১, পেকুয়া থানায় ১ ও ঈদগাঁও থানায় ২টি মামলা হয়েছে। কিন্তু মানব পাচারের ৭৪১টি মামলার একটিও নিষ্পত্তি হয়নি। সাক্ষীর অভাবে মামলায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। থমকে আছে মামলাগুলো। আর অধিকাংশ মামলায় আসামিদের সম্পদ ক্রোকের জন্য আদালত আদেশ দিলেও এ পর্যন্ত কার্যকর হয়নি একটিও।

সূত্র আরো জানায়,  কক্সবাজার সদরের চৌফলদন্ডির ঘাট, উখিয়া ও টেকনাফের ছয়টি নৌঘাট মানব পাচারের জন্য ব্যবহার হচ্ছে। ওসব নৌঘাট দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচার করা হচ্ছে। তাছাড়া ওই সিন্ডিকেট সদস্যরা পাহাড়ের ভেতর অবস্থান নিয়ে মানব পাচার ও অপহরণের পর মুক্তিপণ দাবি করে। অনেক জনপ্রতিনিধির ছত্রছায়ায় চক্রটি উপকূলকে পাচার রুট হিসেবে ব্যবহার করছে।

উখিয়া ও টেকনাফের সাগর তীরবর্তী কয়েকটি এলাকার পাশাপাশি কক্সবাজার এবং চট্টগ্রামের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে পাচারকারীরা সক্রিয়। এর মধ্যে রয়েছে কক্সবাজার শহরের নুনিয়াছটা, ফিশারিঘাট, নাজিরার টেক, সমিতিপাড়া; মহেশখালীর সোনাদিয়া, গোরকঘাটা, কুতুবজোম, ধলঘাটা; উখিয়ার সোনারপাড়া, রেজুর খাল, ইনানী, ছেপটখালী, মনখালী; টেকনাফ উপজেলার বাহারছড়া, নোয়াখালীপাড়া, মহেশখালীয়া পাড়া, শাহপরীর দ্বীপ, কাটাবনিয়া, খুরেরমুখ, হাদুরছড়া, জাহাজপুরা, কচ্ছপিয়া, শামলাপুর, সদরের ঈদগাঁও ও খুরুশকুল।

তাছাড় চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপকূলেও মানব পাচারকারী চক্রের তৎপরতা রয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী গত আড়াই মাসে নারী-শিশুসহ ৯৯ জনকে পাচারকালে উদ্ধার করেছে। ওই সময় দুই পাচারকারী আটক হয়েছে। বিগত ১৭ নভেম্বর রাতে র‌্যাব পাচারকারী চক্রের আস্তানা থেকে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করে। ওই সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

তাছাড়া ১৪ ডিসেম্বর রাতে টেকনাফ সদর ইউপির দক্ষিণ লম্বরীর এক বসতবাড়ি থেকে মালয়েশিয়া যেতে জড়ো করা ৩০ রোহিঙ্গাকে পুলিশ উদ্ধার করেছে। তাদের মালয়েশিয়ায় নিয়ে যেতে আটকে রেখে দাবি করা হচ্ছিল মুক্তিপণ। ৪ নভেম্বর ভোরে টেকনাফের সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজার থেকে মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার ও চার দালালকে আটক করা হয়।

১৪ অক্টোবর সকালে আইনশৃঙ্খলা বাহিনী উখিয়ার ইনানী সৈকত থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করে। এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, মানব পাচারে জড়িতদের মামলাগুলো পর্যবেক্ষণ করে অভিযান চালানো হবে। বিভিন্ন সময় মানব পাচারের শিকার নারী-পুরুষ উদ্ধার হয়েছে। একই সঙ্গে একাধিক দালাল ও পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ চিহ্নিত ঘাটগুলোতে ইতোমধ্যে তৎপরতা বাড়িয়েছে।

Continue Reading

Previous: হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Next: ভ্যাট মামলা ও বকেয়ায় আটক হাজার হাজার কোটি টাকা

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.