গ্রেফতারী পরোয়ানার ১ দিন পর জামিন পেলেন অভিনেত্রী পরিমণি
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আমাদের দেশের ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্ঠা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির ১ দিনের মাথায় জামিন পান সুন্দরী,স্মার্ট,শিক্ষিত নায়িকা ‘ পরিমণি’।
গত সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুনাইদ হোসেন স্যারের আদালত শুনানী শেষে তাকে জামিন প্রদান করেন।
এইদিন তিনি সকাল ১০ টার দিকে আদালতে উপস্হিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। সকাল ১০টা ১৭ মিনিটের দিকে বিচারকাজ শুরু হয়।
এই সময় এজলাসের পিছনে ১ টি বেঞ্চে তিনি বসে ছিলেন। তাকে আসামীদের কাঠগড়ায় যেতে বলেন আদালত।
এই নায়িকার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত ( সুরভী) জামিন চেয়ে শুনানী করেন। তিনি বলেন, গত সোমবার মামলাটি চার্জ শুনানীর জন্য ছিল।
পরীমণি নায়িকা অসুস্হ থাকার জন্য আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। তিনি আজ আত্মসমর্পণ করেন।
আমি তাঁর জামিনের প্রার্থনা করছি। পরে আদালত ১ হাজার টাকা মুচলেকায় তার জামিন মন্জুর করেন।
