আলো ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিন পান যশোরের আমজাদ মোল্লা। তবে জামিনের শর্তভঙ্গ করায় তার জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। জামিন বাতিলের বিষয়টি নিশ্চত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আমজাদ মোল্লা জামিন পেয়ে সাক্ষীদের বিরুদ্ধে যথেচ্ছা ব্যভহার শুরু করেছেন। তার পরিবারের লোকজন উল্টো সাক্ষীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রারি করছেন।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে সময়ে-অসময়ে সাক্ষীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে আমজাদ মোল্লা জামিন পেয়ে এসব শুরু করেছে। এ ঘটনায় তার জামিন বাতিল করাসহ সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করা হয়েছিল।
সেটি শুনানি নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। তিনি আরও বলেন, আমজাদ মোল্লার ছেলে আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে প্রেমচারার জাহিদুল ইসলাম, মহাসীন বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাস, এরশাদ হোসেন, ইলিয়াস হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন সাক্ষীদের নানানভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।
তারা জানিয়েছেন, ঢাকায় সাক্ষী দিতে গেলে মেরে ফেলা হবে। এ ঘটনায় হুমকি দাতাদের বিরুদ্ধে থানায় জিডিও হয়েছে। এরপরও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাক্ষীরা। প্
রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী বাঘারপাড়ার ডা. বি এম রহুল আমিন, খলিলুর রহমান ওরফে খোকন বিশ্বাস, এহিয়ার রহমান, ইসাহক মোল্লা, হক মোল্লা, আলাউদ্দিন বিশ্বাস ও রকিব উদ্দিন ওরফে রতন বিশ্বাস তাদের লিখিত আবেদনে নানা অভিযোগের কথা উল্লেখ করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২৫ এপ্রিল আইসিটি বিডি কেস নম্বর ১১/১৮ মামলার আসামি আমজাদ মোল্লা।
