Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

জিনপিংয়ের ঘনিষ্টজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

নিউজডেস্ক November 18, 2021

জিনপিংয়ের ঘনিষ্টজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

এফএনএস বিদেশ:চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ করার পর থেকে নিখোঁজ রয়েছেন সাবেক শীর্ষ টেনিস তারকা পেং শুয়াই।

চলতি মাসের শুরুর দিকে চীনের সামাজিক মাধ্যম ওয়েবোতে শুয়াই ওই অভিযোগ তুলেন। তিনি চীনের জনপ্রিয় একজন টেনিস তারকা।

ঝাং গাওলি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ট মিত্র। অভিযোগের পর থেকেই পেং শুয়াইর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিয়ে নোভাক জোকোভিচ ও নাওমি ওসাকার মতো টেনিস তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন।

খবর বিবিসি অনলাইনের। এদিকে গত বুধবার একটি ই-মেইল প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)। পেং শুয়াইয়ের বরাতে ই-মেইলে বলা হয়েছে, তিনি নিখোঁজ বা নিরাপত্তাহীন অবস্থায় আছেন বিষয়টা তেমন নয়।

তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং সব কিছু ভালো আছে। ই-মেইলে এও বলা হয়, তার বরাতে করা ওই যৌন নিপীড়নের অভিযোগটিও মিথ্যা।

অন্যদিকে পেং শুয়াইয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ই-মেইলের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে দেশটির উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। সংস্থাটির চেয়ারম্যান স্টিভ সিমন এক বিবৃতিতে বলেছেন, আমার বিশ্বাস করা কঠিন যে ওই ই-মেইল পেং শুয়াই লিখেছেন বা তার হয়ে কেউ লিখে দিয়েছে।

ডব্লিউটিএ ও পুরো বিশ্ব স্বাধীন এবং সুনির্দিষ্ট প্রমাণ চায় যে তিনি ভালো আছেন। যৌন নিপীড়নের ওই অভিযোগের ‘স্বচ্ছ ও কোনোরকম হস্তক্ষেপহীন’ তদন্ত হবে পুনর্ব্যক্ত করে সিমন বলেন, ওই ই-মেইলের পর টেনিস তারকার নিরাপত্তা এবং কোথায় আছেন সেই ব্যাপারে তিনি উদ্বিগ্ন।

নারীর কথা শোনা এবং সম্মান করা প্রয়োজন। তবে সেটা সেন্সর করা বা রেকর্ড করা কথা নয়। এছাড়া সামাজিক মাধ্যমেও অনেকে ই-মেইলটির সত্যতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি তারা সিজিটিএনের প্রকাশিত ই-মেইলের স্ক্রিন শটে টাইপিং কারসর দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছেন।

Continue Reading

Previous: নাইজারে হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত
Next: খুলে গেলো কর্তারপুর করিডোর, পাকিস্তান যাচ্ছেন শিখরা

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.