Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

চট্টগ্রামে মৌসুমি রোগের প্রাদুর্ভাব: প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতির প্রয়োজন

নিউজডেস্ক May 22, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

চট্টগ্রামে চলমান তীব্র তাপদাহ এবং উচ্চ আর্দ্রতার ফলে নগরীর হাসপাতালগুলোতে রোগীর চাপ হঠাৎ করেই বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা মৌসুমি নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যা তো বটেই, বারান্দার মেঝেও পূর্ণ করে তুলছেন।

এমন পরিস্থিতি শুধু উদ্বেগজনকই নয়, বরং জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ঘাটতির দিকটিও তুলে ধরে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ (চমেক) বিভিন্ন হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়, হিট স্ট্রোক, ডায়রিয়া, ডিহাইড্রেশন ও চর্মরোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ার খবর প্রমাণ করে যে, গ্রীষ্মের এ সময়টিতে স্বাস্থ্যসেবাকে আরও বেশি প্রস্তুত ও সক্রিয় রাখা জরুরি।

বিশেষত শিশু ও বয়স্কদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত সেবা ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা এখন সময়ের দাবি। আবহাওয়ার যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে-তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে, আর আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এর ফলে শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়ে হিট স্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি বাড়ছে। শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ ও ডায়রিয়ার মতো রোগে।

চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, শিশুরা টিনশেড স্কুল বা রোদে খেলাধুলার কারণে অতিরিক্ত ঘামে, পানির অভাবে এবং দূষিত খাবারের সংস্পর্শে এসে এসব রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শে উঠে এসেছে কিছু জরুরি ব্যবস্থা-যেমন শিশুদের পর্যাপ্ত পানি খাওয়ানো, হালকা ও আরামদায়ক পোশাক পরানো, বাইরের খাবার এড়িয়ে চলা এবং গরমে ঘাম মুছে দেওয়া। তবে এ পরিস্থিতি মোকাবিলায় শুধু পারিবারিক পর্যায়ের সচেতনতাই যথেষ্ট নয়।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন-যেখানে হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, স্কুলগুলোতে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জনসাধারণকে নিয়মিত পরামর্শ দিয়ে বিপদের আগে প্রতিরোধ গড়ে তোলা যায়। আবহাওয়ার বৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় মৌসুমি রোগ এখন আর অনিয়মিত নয়, বরং নিয়মিত চ্যালেঞ্জ।

তাই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রস্তুতির দিকেও গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সচেতনতা এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনাই হতে পারে এ সংকট মোকাবিলার একমাত্র পথ।

Continue Reading

Previous: টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সম্প্রীতি জরুরি: পরিবেশ উপদেষ্টা
Next: ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিরা দিশেহারা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.