রাজশাহীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি রাজশাহী জেলা শাখা। ব্যবসায়ীদের চাহিদা ও ন্যায্য দাবি আদায়ে বৃহস্পতিবার (২২ মে ২০২৫ ইং) সকাল ১০, টা থেকে ১১টা পর্যন্ত নগরীর লক্ষ্মীপুর বাজার বিসিডিএস ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ব্যবসায়ীদের প্রাণপ্রিয় নেতা ও সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং নতুন পণ্য দেওয়া, ঔষধ কোম্পানি থেকে ড্রাগলাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধিকরা। এই চার দফা দাবি আদায়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিসিডিএস সহ-সভাপতি সবার পরিচিত মুখ মোঃ রফিকুল ইসলাম (শামীম), কার্যনির্বাহী সদস্য, মোহাম্মদ মারুফ আহমেদ (তারেক), মোঃ মসিউজ্জামান (সেলিম),মোঃশহীদুল্লাহ খান (ডন),মোঃ পলাশ,তোসিক আহমেদ (মাসুম), মোঃ মুকুল হোসেন, সাদেকুল ইসলাম (অপু), মোঃ গোলাম মোস্তফা, মোঃ আবু জাফর (জিকো) সহ আরও অনেকে।
এছাড়াও উক্ত মানববন্ধনে সকল স্তরের ব্যবসায়ীরা জানান এ সকল দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের পথে যাবেন তারা।
