Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্যার আশঙ্কা: নদী খননে দৃষ্টিপাত জরুরি

নিউজডেস্ক May 24, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয় :

বর্ষা মৌসুমে প্রতিবছরের মতো দেশে এবারও বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এরইমধ্যে বৃষ্টি ও উজানের ঢলে দেশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলার নিম্নাঞ্চলের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষক। সম্প্রতি রাতভর বৃষ্টিপাতের ফলে রংপুর মহানগরীসহ এ অঞ্চলের নিম্নাঞ্চলের অনেক স্থান প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যে দেখা গেছে তিস্তা নদীর ডালিয়া, গংগাচড়া, কাউনিয়াসহ সবক’টি পয়েন্টে পানির স্তর বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট এলাকার গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে শেরপুরের সীমান্তবর্তী তিন উপজেলায়ও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন সিলেট ও ময়মনসিংহ বিভাগকে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ ঘোষণা করে আগাম সতর্কতা জারি করেছে।

দেশে প্রতিবছরই কম-বেশি বন্যা দেখা দেয়। বাংলাদেশ ভাটির দেশ। উল্লেখযোগ্যসংখ্যক নদীর উৎস দেশের ভূ-সীমানার বাইরে, মূলত প্রতিবেশী দেশ ভারতে। ফলে অতিবৃষ্টির সময় উজানে থাকা ভারত বাঁধ খুলে দিলে এদেশে বন্যা দেখা দেয়। গত বছরও আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে। বন্যা বিপুলসংখ্যক মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে তোলে। উপদ্রুত এলাকার মানুষের প্রধান সমস্যা হিসাবে দেখা দেয় খাদ্য ও নিরাপদ পানির সংকট। নিরাপদ পানির অভাব থেকে পানিবাহিত নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এছাড়া দেখা দেয় যোগাযোগ সংকটও। কাজেই বন্যা মোকাবিলার পূর্বপ্রস্তুতি নেওয়া জরুরি।

যে কোনো দুর্যোগ সামনে রেখে এর মানবিক বিপর্যয়ের দিকগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এজন্য সম্ভাব্য বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও পানীয় পায়, এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার বিষয়েও আগাম প্রস্তুতি গ্রহণ করা উচিত। বন্যা-পরবর্তী সংস্কার ও পুনর্বাসনের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। দেশের নদ-নদীগুলোর নাব্য হ্রাস পেয়েছে এবং এর ফলে প্লাবনভূমির ব্যাপক বিস্তার ঘটেছে। এতে কম পানিতেই বেশি বন্যা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নদী খননের মাধ্যমে উজান থেকে বেয়ে আসা পলি নিয়মিতভাবে ও দ্রুত অপসারণ করা না হলে ভবিষ্যতে দেশে বন্যার প্রকোপ ও ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকবে। তাই অবিলম্বে এ দিকটিতে দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করি আমরা।

Continue Reading

Previous: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পরিচালনা পর্ষদের ৫৯২তম সভা অনুষ্ঠিত
Next: নেত্রকোনায় চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.