Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সবজির দাম তুলনামূলক কম থাকলেও মাছ-মাংসের দাম চড়া

নিউজডেস্ক May 24, 2025

আলো ডেস্ক:

বর্ষার শুরুতেই বাজারে বেড়েছে মৌসুমি শাকসবজির সরবরাহ। এতে দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় দু-একটা সবজি ছাড়া অন্য সব সবজির দাম তুলনামূলক কমেছে। তবে মাছ-মাংসের দাম আগের মতোই চড়া। গতকাল শুক্রবার পুরান ঢাকার শ্যামবাজার, রায় সাহেব বাজার ও নয়াবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

শসা, করলা, ঝিঙে, পুঁইশাক, কচু, ঢেঁড়সসহ নানা মৌসুমি সবজি এখন বাজারে সহজলভ্য এবং তুলনামূলক সস্তা। সপ্তাহ খানেক আগে বাজারে বেশির ভাগ সবজির দাম ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকলেও সেসব সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে নেমেছে।

বাজারে করলা ৫০ টাকা, ধুন্দল ৫৫, ঢেঁড়স ৫০, মুলা ৫০, শসা ৬০, বেগুন ৬০, ঝিঙা ৫০, পটোল ৫০, কচুর লতি ৬০, বরবটি ৬০, পেঁপে ৬০, মিষ্টি কুমড়া ৪০, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৫০ টাকা এবং কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

গতকাল শুক্রবার বাজারে দামি সবজির মধ্যে ছিল কাঁকরোল। প্রতি কেজি কাঁকরোল ৮০ টাকা এবং টমেটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুরান ঢাকার রায় সাহেব বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আরমান হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। কিছু দিন আগে যেসব সবজি ৭০-৮০ টাকা ছিল, সেগুলো এখন ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

শ্যামবাজারে বাজার করতে আসা ইমরান হোসাইন বলেন, বর্ষা মৌসুমে সবজি উৎপাদন অন্যান্য মাসের তুলনায় একটু বেশি হয়। যে কারণে বাজারে এখন কিছুটা কম দামে সবজি কিনতে পাওয়া যাচ্ছে। তবে প্রান্তিক পর্যায়ে দাম আরও কম। গ্রাম থেকে কৃষকের ২০ টাকার সবজি ঢাকায় আসতে আসতে দাম তিন গুণ বেড়ে যায়। সবজির দামের বিষয়ে শ্যামবাজারের সবজি বিক্রেতা সিদ্দিক উল্লাহ বলেন, আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে।

যেকোনও কিছুর সরবরাহ বাড়লে দাম অটোমেটিক কমে যায়। কিছু দিন আগেও সবজির দাম যখন বাড়তি ছিল তখন বিক্রিও কম হয়েছিল। এখন দাম কম, ক্রেতাদের চাহিদাও মোটামুটি বেশি। সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছ-মাংসের দাম এখনও বেশ চড়া।

বিশেষ করে দেশি মাছ এবং গরু ও খাসির মাংসের দাম অনেকের ক্রয়ক্ষমতার বাইরে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫০০ গ্রাম সাইজের ইলিশ ১১০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ইলিশ ১৭০০ টাকা, ১ কেজি ইলিশ ২২০০ টাকা, চাষের চিংড়ি ৭৫০-৮০০ টাকা, নদীর চিংড়ি ১০০০-১২০০ টাকা, শিং ৫৫০ টাকা, টেংরা ৮০০ টাকা, শোল ৮০০ টাকা, রুই-কাতলা ৩৫০-৩৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা, পাঙাশ ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।

মাছ ও মাংস এমন দামে কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। নয়াবাজার মাছ কিনতে আসা নাজমুল হুদা নামে এক ক্রেতা বলেন, বাসায় মেহমান আসবেন, তাই বাজারে এলাম মাছ-মাংস কিনতে। যে মাছেরই দাম জানতে চাই, সেটাই ৫০০ টাকার ওপরে। গরু-খাসির দামও অনেক। তাই পোল্ট্রি মুরগি নিলাম। অন্যান্য মাছ-মাংসের তুলনায় পোল্ট্রি কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে।

Continue Reading

Previous: ক্ষুদে বিজ্ঞানীদের মেধা-অধ্যবসায় আমাদের মুগ্ধ করেছে: ডা. জুবাইদা রহমান
Next: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে, রাশেদ খান

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.