Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সীমান্তে পরিচয়হীনদের উপস্থিতি: মানবিকতা ও জাতীয় নিরাপত্তার পরীক্ষায় বাংলাদেশ

নিউজডেস্ক May 24, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

সাম্প্রতিক সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পরিচয়হীন মানসিক প্রতিবন্ধীদের ঘুরে বেড়ানোর যে চিত্র উঠে এসেছে, তা শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়-জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য ও কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গভীর উদ্বেগের বিষয়।

দৈনিক প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও পর্যবেক্ষণে যে আশঙ্কা উঠে এসেছে-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্দেশ্যমূলকভাবে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের ‘পুশইন’ করছে-তা যদি সত্য হয়, তবে তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

বাংলাদেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের বিশাল সীমান্ত, এবং তেঁতুলিয়া উপজেলায় চতুর্দেশীয় স্থলবন্দর থাকায় এ এলাকা ভৌগোলিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। অথচ এই সীমান্তেই যদি অনিয়ন্ত্রিতভাবে পরিচয়হীন, দুর্বল ও মানসিক প্রতিবন্ধী মানুষদের প্রবেশ ঘটতে থাকে, তবে তা শুধু স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যঝুঁকি নয়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিয়ন্ত্রণের প্রশ্নও এনে দেয়। স্থানীয়রা জানাচ্ছেন, এসব ব্যক্তির আচরণ, ভাষা ও চেহারা দেখে স্পষ্টতই মনে হচ্ছে তারা বাংলাদেশি নন।

তারা কোথাও স্থায়ীভাবে থাকে না-দু-একদিনের মধ্যে একদল চলে যায়, আবার নতুন কেউ আসে। স্থানীয় মানুষজন সহানুভূতির জায়গা থেকে খাবার দিলেও, পরিবেশবিদ ও স্বাস্থ্যকর্মীদের মত অনুযায়ী, তারা নানা রোগজীবাণুর বাহক হয়ে উঠতে পারেন।

একদিকে সীমান্তের শৈথিল্য, অন্যদিকে এমন ‘পুশইন’ কৌশলের ফলে স্থানীয় স্বাস্থ্য ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে সরকারের করণীয় অত্যন্ত স্পষ্ট। প্রথমত, এই ধরনের অনুপ্রবেশ কীভাবে ঘটছে-তা নিরূপণে বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর আরও সক্রিয় হতে হবে। দ্বিতীয়ত, যারা ইতোমধ্যেই প্রবেশ করেছে, তাদের মানবিক সহায়তা ও চিকিৎসার পাশাপাশি যথাযথ পরিচয় যাচাই ও কূটনৈতিক চ্যানেলে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

প্রয়োজনে এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় কঠোর বার্তা দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও এ বিষয়ে অবহিত করা দরকার, যাতে সীমান্তের এমন অমানবিক ও অব্যবস্থাপূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রতিবাদ ওঠে। মানবিকতা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ একে অপরের পরিপূরক; একটির বলি দিয়ে অন্যটিকে রক্ষা সম্ভব নয়।

তেঁতুলিয়ার এই সংকট নিছক স্থানীয় কোনো সমস্যা নয়। এটি বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপড়েনের প্রতিচ্ছবি। এখনই ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

Continue Reading

Previous: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার
Next: যুবশক্তি কখনও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না: তারিকুল

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.