Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করতে হবে: মান্না

নিউজডেস্ক November 21, 2021

আলো ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকারের কাছে দাবি করে কোনো কাজ হবে না। এ সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করতে হবে।

গতকাল শনিবার বেলা পৌনে বারোটার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দলের আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে এ গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে।

এ সময় মান্না বলেন, আমরা কখনও কল্পনা করতে পারিনি যে এ রকম একটা নিষ্ঠুর হৃদয়হীন সরকার আমাদের দেশে আসতে পারে। যারা এখন ক্ষমতায় বসে আছে। তারা একদিকে নিষ্ঠুর আর একদিকে প্রতারক, আর একদিকে মিথ্যাবাদী। আর সবচাইতে বেশি হলো তারা ভীতু সরকার।

তারা বেগম জিয়াকে ভয় পায়। তারা জানে উনি যদি প্রকাশ্যে জনগণের সঙ্গে কথা বলতে পারেন, তাহলে সেই কথায় মানুষ নড়েচড়ে রাজপথ কাপিয়ে দেবে। প্রধানমন্ত্রী এ জন্যই এতটা মিথ্যা কথা বলছেন, ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন। তারপরে টেলিভিশনের সামনে এসে বলেন, এত চমৎকার নির্বাচন করলাম, আর বিরোধীদল মানে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন দশ টাকা করে চাল খাওয়াবেন।

এখন চাল সত্তর টাকা। উনি বলেন, আর কত দাম কমাবো। দাম কমলে কমে দশ টাকা, নয় টাকা, আট টাকা, সাত টাকা হয়। সত্তর টাকা হয়েছে, আর উনি বলছেন দাম কমিয়েছেন। এ জন্যেই আমি বলি এ সরকারের কাছে দাবি পেশ করে খুব লাভ হবে না। এ সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করতে হবে।

এ সমাবেশে দাঁড়িয়ে আমি দিল্লীর তথা ভারতের কৃষকদের অভিনন্দন জানাচ্ছি। এত বড় লৌহ মানবের মতো এক নেতা, উনি জনগণের কাছে কড়জোরে ক্ষমা চেয়েছেন এবং কৃষিবিল প্রত্যাহার করে নিয়েছেন। অপেক্ষা করেন, দিন আসবে যখন আমাদের ইনিও (প্রধানমন্ত্রী) দুই হাত জড়ো করে ক্ষমা চাইবেন, কিন্তু মানুষ ক্ষমা করবে না।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মান্না বলেন, যত ধরণের বিপর্যয় আসুক আপনারা আজকে যে আন্দোলন করছেন, এ আন্দোলন অব্যাহত রাখুন। এ ধারাবাহিকতায় ব্যাপক মানুষকে এক জায়গায় করে ধীরে ধীরে আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে এ স্বৈরাচারের পতন হয়। আমি প্রায়ই বলি আমি তো বিএনপি করি না। হয়তো করবো না, কিন্তু ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ একটা নেতার পক্ষে, একটা আদর্শের পক্ষে যেকোনো ধরণের বিপদের ঝুঁকি নিতে প্রস্তুত আছি।

আপনাদের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হোক আমি আমার দলের পক্ষ থেকে আগেই সংহতি প্রকাশ করছি। তিনি বলেন, আমি মনে করি আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়। যতদিন পর্যন্ত এ সরকারকে সরাতে না পারবেন ততদিন পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং আন্দোলনের প্রতিটা পদক্ষেপে আমরা আপনাদের সঙ্গে থাকবো।

গণঅনশনে আরও বক্তব্য দেন- পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা,

এলডিপির একাংশের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, এলডিপির অপর অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ইসলামি ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আবদুল করিম, ন্যাপ ভাসানীর নেতা অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ওবায়দুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ,

মহাসচিব নুরুল আমিন রোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,

ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Continue Reading

Previous: শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ
Next: আইনমন্ত্রীর এলাকায় ইউপি নির্বাচনে থাকছে না নৌকা প্রতীক

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.