Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি

নিউজডেস্ক November 21, 2021

আলো ডেস্ক: দেশে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বিবৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সনাতন ধর্মের কয়েকটি সংগঠন।

এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ সনাতন সমাজ’ নামে একটি সংগঠন এসব দাবি জানায়। এ সময় আরও কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য কাঞ্চন আচার্য বলেন, দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি সহিংসতাকারীদের উৎসাহিত করেছে। সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা এবং মন্দিরের সঠিত তথ্য নিয়ে সেগুলো পুনর্নিমাণের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে সেখানে প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি টিম পরিদর্শন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন ঘটনায় প্রকৃত অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অপরাধীদের উৎসাহিত করছে। সম্মেলনে বক্তারা ছয় দফা দাবি করেন।

দাবিগুলো হল-
১. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।

২. ডিজিটাল সিকিউরিটি আইনকে ব্যবহার করে কাউকে ঘায়েল করা বন্ধ করতে হবে। পাশাপাশি মিথ্যা ও বানোয়াট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।

৩. সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।

৪. ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মবিশ্বাস, দেবদেবী ও পূজা-অর্চনা নিয়ে বিদ্বেষমূলক অপপ্রচার বন্ধ করতে হবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানে যারা এ ধরনের অপপ্রচার করেন তাদের আইনের আওতায় আনতে হবে।

৫. ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত মঠ-মন্দির, আশ্রম, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দেবালয়সমূহকে রাষ্ট্রীয় অর্থায়নে সেনাবাহিনীর দ্বারা পুনর্নিমাণ করে দিতে হবে।

৬. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং সংখ্যালঘু কমিশন-মন্ত্রণালয় গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. কথক দাশ, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার নেতা অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, ঋষি মতিলাল স্মৃতি সংসদের সদস্য সচিব অ্যাডভোকেট শুভাশীষ শর্মা, জাগো হিন্দু পরিষদের চট্টগ্রামের সভাপতি রুবেল কান্তি দে প্রমুখ।

Continue Reading

Previous: উত্তরাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস
Next: ফাঁসির আসামির বিয়ে পড়ানো হয়, খালেদার সুচিকিৎসা হয় না: রব

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.