Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নিখোঁজ ৩ বোনকে উদ্ধার: খালার আচরণে বিরক্ত, থাকতে চায় বাবার কাছেই

নিউজডেস্ক November 21, 2021

আলো ডেস্ক: রাজধানীর আদাবর থেকে নিখোঁজ হওয়া তিন বোনকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তবে এই তিন বোন তাদের খালা নয় বাবার কাছেই থাকতে চায়।

গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসই) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, উদ্ধার তিন বোনকে আদালতে নেওয়া হবে। আদালতে তারা তাদের বক্তব্য তুলে ধরবে।

এর মধ্যে আবার রোববার দুই বোনের এসএসসি পরীক্ষা। তারা পরীক্ষায় অংশ নিতে চায়। আদালত এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। আমরা সেই অনুযায়ী কাজ করবো। বর্তমানে তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অসুস্থ বাবার কাছে তারা গিয়েছিল। খালা নয় বাবার কাছেই থাকতে চায় তারা। এই তিন বোন বলেছেন, মা মারা যাওয়ার পর দুই খালার কাছে তারা যে ব্যবহার আশা করেছিল সেটি পায়নি।

তাই যশোরে অসুস্থ বাবার কাছে চলে গিয়েছিল। বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)। এর মধ্যে জয়নব ও খাদিজা এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সংবাদ সম্মেলনে ডিসি বলেন, তিন বোন জানিয়েছে, ২০১২ সালে বাবা-মায়ের বিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গে থাকতো। পরে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

তখন থেকে তারা দুই খালার কাছে থাকে। কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ করতে পারতো না। দুই খালার কাছে তিন বোন থাকলেও বিভিন্ন সময়ে খালাদের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে ক্ষোভ হয়। সেই ক্ষোভের কারণে তারা বাবার কাছে চলে যায়। দীর্ঘ ৮-৯ বছর পর ওই তিন বোন তাদের বাবার সঙ্গে দেখা করতে পেরেছে।

১৮ নভেম্বর আদাবরের শেখেরটেকে খালার বাসা থেকে কাউকে না বলে তারা যশোরে বাবার কাছে চলে গিয়েছিল। বিপ্লব কুমার সরকার বলেন, তাদের বাবা একজন স্কুলশিক্ষক। দীর্ঘদিন ধরেই অসুস্থ, বর্তমানে তিনি শয্যাশায়ী। তবে মাঝেমধ্যে দাদির মোবাইলে তিন বোনের কথা হতো।

আর বাবার কাছে যশোরে আসার জন্য দাদি তাদের বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরবর্তীতে ১৮ নভেম্বর সকালে তারা যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসা থেকে বের হয়ে তারা গাবতলীতে জননী পরিবহনের একটি বাসে করে যশোর চলে যায়। সেখান থেকে হামিদপুরে বাবার কাছে যায় তারা।

এদিকে ওই তিন বোন নিখোঁজ হওয়ার পর আদাবর থানায় তাদের খালা সাজিদা নওরীন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তখন তাদের খালা অভিযোগ করেছিলেন তিন বোন টিকটকে আসক্ত। কিন্তু পুলিশ সেই অভিযোগের সত্যতা পায়নি। এ বিষয়ে ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, আমরা তাদের কাছে কোনো মোবাইল পাইনি।

আর তার খালার গণমাধ্যমে বিভিন্ন অভিযোগের বিষয়ে সত্যতা এখন পর্যন্ত পাওয় যায়নি। তিন বোনের অনেকটাই ক্ষোভ রয়েছে তাদের খালাদের ওপর। খালাদের কাছে তারা আশানুরূপ ব্যবহার পায়নি। তিন বোনকে শনাক্ত কিংবা উদ্ধার নিয়ে পুলিশ এবং র‌্যাবের বক্তব্যের বিষয়ে বলেন, কোনো একটি ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সংস্থাই ছায়া তদন্ত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি বিভাগই ভ্রাতৃপ্রতিম।

আমাদের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টির কারণ নেই। আমরা যশোর থেকে তিন বোনকে উদ্ধার করে ঢাকায় এনেছি। এর আগে খালার বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই তিন বোন এসএসসি পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট এবং ব্যাগ সঙ্গে নিয়ে যায়। তাদের মধ্যে এক বোন আদাবরে সাজিদা নওরীনের বাসায় থাকতো। আর অন্য দুই বোন থাকতো খিলগাঁওয়ে অন্য এক খালার বাসায়।

Continue Reading

Previous: ফাঁসির আসামির বিয়ে পড়ানো হয়, খালেদার সুচিকিৎসা হয় না: রব
Next: খালেদাকে দেখতে গিয়ে সুচিকিৎসার দাবি রেজা-নুরের

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.