Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

সেফহোম থেকে নতুন জীবনে দুই নারী

নিউজডেস্ক November 21, 2021

আবু হেনা মোস্তফা জামান
কিছু বুঝে ওঠার আগেই পরিবার থেকে হারিয়ে যান শিরিন খাতুন ও অন্তরা বেগম নামের দুই কিশোরী। বাবা-মা, আত্মীয়-স্বজনহীন এই দুই নারী নির্যাতনের শিকার হয়ে রংপুর আদালতের নির্দেশে ২০১০ সালে রাজশাহী পবা সেফ হোমে আশ্রয় পান।

সেখানেই কেটে যায় জীবনের ১১টি বছর। প্রায় এক যুগ পর বিয়ের মাধ্যমে তারা নতুন জীবনে পা বাড়ালেন। এক পিঁড়িতে দুই কন্যা অন্তরা বেগম ফজিলা (৩৩) ও শিরিনা খাতুন (৩৩) এর বিয়ে।

গত শুক্রবার (১৯ নভেম্বর) ধুমধামে তাদের বিয়ের আয়োজন করে রাজশাহী সমাজসেবা অধিদফতরের আওতাধীন সেফহোম কর্তৃপক্ষ।

বিয়েবাড়িতে দাওয়াত খেতে এলেন রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ম্যাজিস্ট্রেট, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সেফহোমে বিয়ের আসরের মোনাজাত শেষে ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিয়ের ব্যবস্থা করার অনুমতি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য রংপুর ও পঞ্চগড় আদালতে তাদের জামিন নিতে হয়।

বিয়েতে দুই পক্ষের অতিথিসহ প্রায় ৩০০ মানুষকে দাওয়াত করা হয়েছিল। শিরিন খাতুনের বর পবার পিল্লাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (৫০)। তিনি রাজশাহী নগরীতে অটোরিকশা চালান। তিন বছর আগে তার স্ত্রী মারা যান। বিয়েতে দেনমোহর এক লাখ টাকা। এক হাজার টাকা নগদে বিয়ে পড়ানো হয়েছে।

অন্যদিকে অন্তরা বেগমকে বিয়ে করেছেন নগরীর বড় বনগ্রাম দুরুলের মোড় এলাকার বাসিন্দা মো. বিপ্লব (৪২)। তার বিয়ের দেনমোহর দুই লাখ টাকা। এর মধ্যে নগদ এক হাজার টাকায় বিয়ে পড়ানো হয়েছে।

বর বিপ্লবের গরু-ছাগলের ব্যবসা রয়েছে। ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। বাবার বিয়ের বরযাত্রী হয়ে এসেছে তারা। স্বামীর সন্তানদের নিজের সন্তানের মতোই আগলে রাখার প্রত্যাশা অন্তরা বেগমের।

সেফাহোমের উপতত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক বলেন, রংপুর আদালতের মাধ্যমে ২০১০ সালে সেফহোমে এসেছিলেন শিরিন খাতুন। একই বছর অন্তরা বেগমকে সেফহোমে পাঠান পঞ্চগড় আদালত। ঠিকানা বলতে না পারায় তাদের পরিবারে পাঠানো সম্ভব হয়নি।
তিনি বলেন, এখানে তাদের কেটে গেছে ১১ বছর।

তাদের বয়স এখন প্রায় ৩৩ বছর। তাদের বয়সও বেড়ে যাচ্ছে। এই বিবেচনায় বিয়ের জন্য এলাকায় ঘটক পাঠান। পেয়ে যান দু’জন পাত্র। দেখাশোনার পর অন্তরা ও শিরিনা তাদের বরকে পছন্দ করে বিয়ে করতে রাজি হন।

লাইজু রাজ্জাক আরও বলেন, অন্তরা বেগম ও শিরিন খাতুনের বিয়ে ঠিক হওয়ার পর বিষয়টি তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভায় তোলেন। কমিটির সভাপতি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিয়ের ব্যবস্থা করার অনুমতি দেন।

পুরো প্রক্রিয়া শেষ করতে মাসখানেক সময় লেগে যায়। তারপর শুরু হয় ঘটা করে বিয়ের আয়োজন। জামাই আদরের কোনো কমতিই রাখেননি সেফাহোমের উপতত্ত্বাবধায়ক। দুই মেয়ের বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তারা নিজের সংসারে সুখে থাকবেন এটাই তার আনন্দ।

সেফহোমের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, শিরিনা খাতুন ও অন্তরা বেগম পারিবারিক বন্ধনে আবদ্ধ হলেন। বিয়েতে নিজেরা খুশি বলে জানিয়েছেন তারা। অভিভাবকহীন দুই নারীর বিয়ে দিতে পারাটাও আমাদের কাছে আনন্দের।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৬ জন ও মাদকদ্রব্য উদ্ধার
Next: রাজশাহী মহানগরীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ, প্রতারকচক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

572732
Users Today : 632
This Month : 152103
This Year : 544168
Total Users : 572732
Views Today : 3231
Total views : 2091211

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.