Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

জাতীয় সংসদের সামনে বিএনপির এমপিদের মানববন্ধন

নিউজডেস্ক November 22, 2021

আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্যরা। গতকাল রোববার সকালে তারা জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান।

তারা বলেন, ‘খালেদা জিয়ার ওপর বেআইনিভাবে জুলুম করা হচ্ছে। খালেদা জিয়ার শরীর ভালো নেই। তার যদি কিছু হয়, পুরো দায়ভার এই সরকারকে নিতে হবে।’

মানবন্ধনে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়ার গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

মানববন্ধনে হারুনুর রশীদ বলেন, এই সরকার বেআইনিভাবে ৩০ জনের অধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছে। সাবেক সেনা প্রধানের ভাইকে ৪০১ ধারার যেভাবে প্রতিপালন হওয়ার কথা ছিল, সেটি উপেক্ষা করে তাকে মুক্তি দিয়েছিল। আজকে বাংলাদেশে ইয়াবা সম্রাট, মাদকপাচারকারী, টাকা পাচারকারীরা ক্ষমতার দাপটে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

আর বেআইনিভাবে সাবেক প্রধানমন্ত্রীর ওপর জুলুম অব্যাহত রেখেছে। বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার, সুশাসন, আইনের শাসন সাংঘাতিকভাবে অনুপস্থিত দাবি করে হারুনুর রশীদ বলেন,

‘নিন্দা জানানোর ভাষা নেই। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে এক প্রশ্নের উত্তর দিয়েছেন; যা গোটা দেশবাসীর সামনে প্রচার হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) সুস্পষ্টভাবে বলেছেন তাকে (খালেদা জিয়া) বাড়িতে থাকার যে সুযোগ দিয়েছি, এটিই যথেষ্ট। এটা কি প্রমাণ করে না,

প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করছে বাইরে তার (খালেদা জিয়া) চিকিৎসা পাওয়া এবং না পাওয়া। যদি ৪০১ ধারা সঠিকভাবে (পরিপালন) হতো, তাহলে বেগম খালেদা জিয়া বহু আগেই বাইরে যাওয়ার চিকিৎসার সুযোগ পেতেন।

তিনি খালেদা জিয়াকে বাংলাদেশে বিরোধী জনমতের একমাত্র শক্তি উল্লেখ করে বলেন, ‘এটি প্রধানমন্ত্রী ভালোভাবেই জানেন তিনি মুক্তি পেলে সারা দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, এটি দমন করার জন্য তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

তার মুক্তির জন্য আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ আছি। আমরা চাই অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হোক, সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।’ খালেদা জিয়ার শরীর ভালো নেই উল্লেখ করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন,

‘সেই মানুষটিকে (খালেদা জিয়া) সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত ৩ বছর আগে যখন তাকে কারাগারে নেওয়া হয়, তিনি কিন্তু হেঁটে কারাগারে গিয়েছেন, তিনি সুস্থ ছিলেন।

গত ৩ বছরে তিনি সরকারের হেফাজতে, এই সময়ে তার স্বাস্থ্যের অবনতি কি করে হলো এ জবাব সরকারকে দিতে হবে। আমাদের সরকার দলের এমপিরা শোনায়, ওনার (খালেদা জিয়া) বেস্ট চিকিৎসা নাকি বাংলাদেশে হচ্ছে।

বেস্ট চিকিৎসা বাংলাদেশে হওয়া সম্ভব হতো, তাহলে কেন অতি সাধারণ মানুষকে ভারতে চিকিৎসার জন্য ছুটে যাচ্ছে? খালেদা জিয়ার যদি কিছু হয়, পুরো দায়ভার এই সরকারকে নিতে হবে।

Continue Reading

Previous: সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Next: নির্বাচন নিয়ে সাবেক চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল, সমালোচনার ঝড়

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.