আলো ডেস্ক: রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালের দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছালো।
গতকাল রোববার মামলাটির চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এই মামলায় আসামি তানভির আদিল বাবু, শফিউল বারী বাবুসহ তিন জন এরইমধ্যে মারা গেছেন।
তাদের মৃত্যুর বিষয়ে আদালতে কোনও প্রতিবেদন না আসায় চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করেন বিএনপি পক্ষের আইনজীবীরা।
এরপর শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত চার্জগঠন শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিন আদালতে ৫১ জন আসামির মধ্যে মির্জা ফখরুলসহ ৩৫ জন তাদের হাজিরা দেন।
