Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে ব্যস্ত ধুনকর পাড়ার কারিগররা

নিউজডেস্ক November 22, 2021

রাজশাহীর আলোঃ- আবু হেনা মোস্তফা জামান
প্রকৃতি থেকে যায় যায় বলছে ঋতুরানি হেমন্ত। নরম হয়ে এসেছে সূর্যের আলোক রেখা। রোদের উত্তাপ যেন আর গায়ে লাগছে না। দিন যত গড়াচ্ছে তাপমাত্রার পারদ ততই নিচে নামছে।

সুনিপুণ হাতে সেলানো নকশি কাঁথা শরীরে উঠতে শুরু করেছে রাতে। সকালে মিষ্টি রোদ হাসলেই কেবল আড়মোড়া ভাঙছে দীর্ঘ রজনীর। যেন হামাগুড়ি দিয়ে আসছে শীত প্রস্তুতির পালা এখনই।

রোদের উত্তাপ না থাকায় বিকেলেই নামছে সন্ধ্যা। আর সন্ধ্যা হলেই গায়ে উঠছে হালকা গরম কাপড়। বাড়ির আঙ্গিনা বা ছাদে লেপতোশক বানানোর ধুম পড়ে গেছে। শহর কিংবা গ্রাম কোনো ফারাক নেই।

শীতের আগমনী বারতায় প্রকৃতির মতো শীতের প্রস্তুতি চলছে এই তিলোত্তমা নগরেও। শীতকে বরণ করে নেওয়ার জন্য চারিদিকে যেমন ব্যস্ততা বেড়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে রাজশাহী অঞ্চলে দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকছে। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা এসে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসলেই হালকা শীত অনুভূত হয়, এমনটাই বলছে আবহাওয়া অফিস।

তবে, ঋতু পরিক্রমায় হাড় কাঁপানো শীত নামতে এখনও প্রায় এক মাস বাকি। কিন্তু রাজশাহীতে এখনই শীতের আমেজ মেলায় পরিবারের লোকজনের জন্য বাক্রবন্দি করে রাখা লেপ-কাঁথা ও কম্বলসহ শীতবস্ত্র বের করছেন গৃহবধূরা।

অনেকে পুরনো লেপ ঠিক করার জন্য বের করছেন। আবার অনেকে নতুন করে লেপ তৈরি করতে দিচ্ছেন। আর মানুষের শরীরের কাপড়ে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন রাজশাহীর ধুনকর পাড়ার কারিগররাও। মহানগরের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে ঘুরে ধুনকররা তৈরি করেছেন লেপতোশক।

সকাল থেকে দুপুর পর্যন্ত একটি বাড়িতে লেপ বা তোশক তৈরি করছেন। চলে যাওয়ার সময় আবার অর্ডার নিচ্ছেন পরের দিনের জন্যও। গদির ওপরে ধুনকরের বেতের বাড়ির আওয়াজ আর বাতাসে উড়ে বেড়ানো নরম শুভ্র তুলো জানিয়ে দিচ্ছে যে দুয়ারে শীত এসে গেছে।

রাজশাহী মহানগরীর তুলাপট্টি নামে খ্যাত গণকপাড়ার লেপতোশক তৈরির দোকানগুলোতেও এখন আশপাশের জেলার থেকে আসা কারিগররা কাজ করছেন। বিভিন্ন পাড়া-মহল্লার মত স্থায়ী দোকানগুলোতেও শীতের কাজ চলছে পুরোদমে। এখন তাদের ব্যস্ততার অন্ত নেই।

বর্তমানে পুরনো লেপের তুলো ধুনে এবং কাপড় পাল্টিয়ে নতুনভাবে তৈরির অর্ডারই বেশি পাওয়া যাচ্ছে। সেসঙ্গে গার্মেন্টসের তুলা দিয়ে তৈরি করা লেপতোশকও বিক্রি হচ্ছে।

যার বিক্রি মূল্য সিঙ্গেল ১ হাজার টাকা। আর ডাবল লেপ ১ হাজার ৮শ টাকা। এছাড়া ভালো শিমুল তুলা দিয়ে নতুনভাবে একটি সিঙ্গেল লেপ তৈরি করতে এখন খরচ পড়ছে ২ হাজার ৫০০ টাকা।

আর ডাবল লেপ তৈরিতে খরচ হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। এছাড়া সিঙ্গেল তোশক ১ হাজার ৫০০ টাকা এবং ডাবল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দিয়ে তৈরি করা যাচ্ছে সেখানে।

মহানগরীর গণকপাড়া এলাকার পুরনো ধুনকর মনু মিয়া বলেন, পুরোদমে এখনও শীত শুরু হয়নি। তবে পুরোদমে শীত পড়তে আর বেশী দিন নাই। তাই সবাই আগে থেকেই শীতের প্রস্তুতি নিচ্ছে।

বিশেষ করে চলতি সপ্তাহেই সবচেয়ে বেশি অর্ডার পরছে। প্রতিটি দোকানেই ব্যবসা জমে উঠেছে। একেক জন কারিগর সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি পর্যন্ত লেপতোশক তৈরি করছেন।

সাধারণত একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে পাঁচ থেকে সাতটি লেপ তৈরি করতে পারছেন। দিনে এই সংখ্যার তোশক তৈরি করতেও প্রায় একই সময় লাগছে।

তবে তুলা ও কাপড়ের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবার লেপতোশকে ২০০ থেকে ৩০০ টাকা বেশি লাগছে।

এছাড়া কারিগরদের মজুরিও বেড়েছে। সবমিলিয়ে লেপতোশক তৈরিতে কয়েক দিন থেকে ব্যস্ততা বেড়েছে বলেও জানান মনু মিয়া।

Continue Reading

Previous: রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন
Next: রামেকে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568312
Users Today : 2405
This Month : 147683
This Year : 539748
Total Users : 568312
Views Today : 10303
Total views : 2070807

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.