লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুরে বিদেশি পিস্তুল ও গুলিসহ মাসুদ খান(৪২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালপুর-বাঘা সড়কের তিন খুটি বটতলা নামকস্থানে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে এবং তাঁর দেহ তল্লাশি করে ইউ,এস,এ একটি পিস্তুল দুইটি ম্যাজিনে ৪ রাউন্ড গুলি জব্দ করে বলে জানা গেছে। আটককৃত যুবক গাজীপুর জেলার জয়দেবপুর পূর্ব ভুরুলিয়ার ইব্রাহিম খানের ছেলে। এব্যাপারে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
