গোদাগাড়ীতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প’র উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি
গোদাগাড়ীতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প-এর উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ে। মঙ্গলবার ১১.০০টায় উপজেলা অফিসার্স হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশন যৌথাভাবে এ সভার আয়োজন করে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, সহকারী প্রকৌশলী বিএমডিএ আব্দুল লতিফ সরকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম মনিমুল হক, ডাসকো’র গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাস, তানোর উপজেলার উপজেলা সমন্বয়কারী সুদেশ চন্দ্র, গোদাগাড়ী উপজেলার উপজেলা সমন্বয়কারী বিপল কিস্কু, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, গোদাগাড়ী বাসাসের সেক্রেটারি জামিল আহম্মেদ, সাংবাদিক আবু তাহের, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও আদিবাসী প্লাটফর্মের সদস্যগন এ সভায় অংশগ্রহন করেন।
অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে যে কোন ধরনের উদ্যোগকে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরো বলেন আদিবাসী উদ্যোক্তা তৈরি এবং মাদক প্রতিরোধে আমাদের উপজেলা প্রশাসন সদা তৎপর। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়গুলো স্থানীয় সরকার এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। এরকম প্রত্যেকটি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তা পূর্বে অবহিত করতে হবে তাহলে প্রকল্প বাস্তবায়নে আর কোন বাধা থাকবে না।
ডাসকো ফাউন্ডেশন রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প বাস্তবায়ন করছে যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরি সহাযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশের জলবায়ূ ঝূঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ-জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরী ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
