Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নিউজডেস্ক November 7, 2025

স্টাফ রিপোর্টার
দেশের শীর্ষ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা-এর সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজশাহী শহরের সপুরা এলাকার জেলা সমাজসেবা কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা ও মিডিয়া সেল) এম রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল এবং আশা-এর ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) সোহায়েল আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন আশা-এর রাজশাহী ডিভিশন ম্যানেজার রফিকুল ইসলাম, আর সঞ্চালনা করেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার ইউনুচ আলী শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মুজাহিদ হোসেন, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার শরিফুল ইসলাম, সিডিএম আব্দুল লতিফসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে আশা এখন বিশ্বের অন্যতম স্ব-অর্থায়িত ও অনুদানমুক্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে।
তারা জানান, আশা-এর বিশেষত্ব হলো-সম্প‚র্ণ স্ব-অর্থায়িত ও ব্যয় সাশ্রয়ী ব্যবস্থাপনা। বর্তমানে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম শতভাগ ডিজিটালাইজড, এবং ২০২৩ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৩,০৭৩টি শাখা অনলাইনে পরিচালিত হচ্ছে।
দেশব্যাপী প্রায় ৭১ লাখ পরিবার আশা-এর সেবা পাচ্ছে। ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয়, রেমিট্যান্সের পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা বৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মস‚চি বাস্তবায়ন করছে।
করোনাকালে আশা মানবিক দৃষ্টান্ত স্থাপন করে ১ হাজার কোটি টাকার সার্ভিস চার্জ মওকুফ করে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, ঋণগ্রহীতার মৃত্যুকালে ঋণ মওকুফ ও দাফন কাফনে ৫ হাজার টাকা, আর বয়সজনিত কারণে সদস্যদের এককালীন ১৫ হাজার টাকার অবসরভাতা প্রদান করে আসছে।
২০২৪-২৫ অর্থবছরে আশা-এর রাজশাহী বিভাগে ২২৬টি ব্রাঞ্চের মাধ্যমে ৬ লাখ ৮০ হাজারের বেশি ঋণগ্রহীতাকে ৪,২৮৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে-যা নির্ধারিত লক্ষ্যমাত্রারও বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪,৪৮০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী বিভাগে বর্তমানে ১,০৬৯টি কেন্দ্রে ৩৫,৬৫৬ জন শিক্ষার্থী নিয়ে আশা প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্যানিটেশন ঋণ পেয়েছেন ৫,০৪৯ জন (মোট ৮.৮৭ কোটি টাকা)। প্রতিষ্ঠানের ৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে ১ লাখ ২৩ হাজারের বেশি এবং ২টি ফিজিওথেরাপি সেন্টার থেকে ১০,৪৬৩ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।
রাজশাহী জেলায় ২০২৪-২৫ অর্থবছরে ৭৫টি ব্রাঞ্চের মাধ্যমে ১,২৭৭.৮৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়, যা লক্ষ্য ছাড়িয়েছে। চলতি অর্থবছরে (২০২৫-২৬) ১,৪৯২ কোটি টাকার ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে জেলায় ৩৪৫টি কেন্দ্রে ১১,২২৩ জন শিক্ষার্থীকে নিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলছে। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হিসেবে ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, “প্রান্তিক মানুষের আর্থিক স্বাধীনতা ও সমাজ উন্নয়নে আশা যে অবদান রাখছে, তা দেশের ক্ষুদ্রঋণ খাতে এক অনন্য দৃষ্টান্ত।”

Continue Reading

Previous: পুঠিয়ায় স্টেডিয়ামের নির্মাণ কাজে ধীরগতি
Next: রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.