Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তানোরে সারের কৃত্রিম সংকট সিন্ডিকেটে বিপর্যস্ত আলু চাষ

নিউজডেস্ক December 3, 2025

স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোরে আলু মৌসুমকে কেন্দ্র করে নন-ইউরিয়া সার-এমওপি, টিএসপি ও ডিএপি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। সার ডিলারদের সিন্ডিকেট, অতিরিক্ত দামে বিক্রি, ক্রয় রশিদ না দেওয়া এবং বাইরে থেকে চোরা পথে আনা সারের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষক।
কৃষকদের অভিযোগ-টিএসপি ১৩৫০ টাকার বস্তা ১৮০০-১৯৫০ টাকায়, ডিএপি ১০৫০ টাকার বস্তা ১৪৫০-১৬০০ টাকায় এবং এমওপি ১০৫০ টাকার সার ১১৫০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি দামে সার প্রায় মেলেই না; তবে বাড়তি দাম দেওয়া হলে তাৎক্ষণিক পাওয়া যায়। কিন্তু এতে কোনও রশিদ দেওয়া হয় না, ফলে সারের আসল-নকল বা ভেজাল নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
কৃষকেরা অভিযোগ করেন, তানোরের বেশিরভাগ সার ডিলার বহিরাগত ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। তারা সার সংকট দেখিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করছে। স্থানীয়দের মতে, কৃষি বিভাগ মনিটরিং জোরদার করলে এই সিন্ডিকেট ভেঙে যেত, কিন্তু তাদের ‘গা-ছাড়া’ ভাব পরিস্থিতিকে আরও জটিল করছে।
এবার লোকসান পুষিয়ে নিতে মাঠে নামতে আগ্রহী কৃষকেরা সার না পেয়ে হতাশ।
তানোর পৌর এলাকার কৃষক আব্দুল মালেক ও তালন্দ এলাকার ইমরুল হক অভিযোগ করেন-সার না পেয়ে দিনের পর দিন কৃষি অফিসে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার মিলছে না।
গোল্লাপাড়া বাজারের কৃষক তরিকুল বলেন, “প্রতি বছর একই অবস্থা-চাহিদা নেই ডিলারের দোকানে; অথচ বেশি দাম দিলেই সার পাওয়া যায়।”
কৃষকদের দাবি-প্রতিদিন মান্দা, মোহনপুর, নাচোল, নিয়ামতপুর, গোদাগাড়ী, নওগাঁ সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শত শত বস্তা সার চোরাই পথে তানোরে ঢুকছে। এসব সার ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি করছেন।
কৃষি অফিসের এক কর্মকর্তা স্বীকার করেন-বাইরের সার ঢুকছে, বেশি দামে বিক্রি হচ্ছে; তবে অভিযান চালালে আলু চাষ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, “সারা বছরের বরাদ্দ দিয়েও আলু মৌসুমের চাহিদা মেটানো সম্ভব নয়।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে-এবার আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৯০ হেক্টর।
ডিসেম্বর মাসে সার বরাদ্দ: টিএসপি: ২৯০ মেট্রিক টন, ডিএপি: ১০৯০ মেট্রিক টন, এমওপি: ৭০০ মেট্রিক টন, ইউরিয়া: ১৪৫৯ মেট্রিক টন।
অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার মÐল বলেন, “বরাদ্দ সীমিত। কৃষকরা জৈব সার ব্যবহার না করে অতিরিক্ত রাসায়নিক সারের ওপর নির্ভর করায় চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে।”
সরকারি মনিটরিং জোরদার করা, ন্যায্য দামে সার সরবরাহ ও সিন্ডিকেটবিরোধী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আলু চাষিরা

Continue Reading

Previous: রাজশাহীতে অপরাধ দমনে আরএমপি’র মোবিলাইজেশন ড্রিলের যাত্রা শুরু
Next: রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে: উপাচার্য

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.