Skip to content
May 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মার পলি মাটিতে সফল তরমুজ চাষ, রমজানে মিলবে স্থানীয় ফল

নিউজডেস্ক January 6, 2026

ইফতেখার আলম বিশাল
রাজশাহীর পদ্মার চরের পলি মাটিতে বাণিজ্যিকভাবে চাষ করা তরমুজের গাছ এখন দৃশ্যমান। অনেক শঙ্কা নিয়ে পদ্মার চরে তরমুজের বীজ রোপণের ৪৫ দিনের মধ্যে গাছগুলো মাটি ভেদ করে চারায় রুপ নিয়েছে। এমন কি অল্প সময়ের মধ্যে এই চারাগুলোই গাছে রুপান্তরিত হয়ে প্রায় এক ফুট পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে পদ্মার চরে বাণিজ্যিকভাবে তরমুজ চাষে যে সম্ভাবনা ছিল তা উন্মোচন হয়েছে। এতে এই উদ্যোক্তাও আশার আলো দেখতে শুরু করেছেন।
জানা গেছে, গত ১২ নভেম্বর থেকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গার অদূরে পদ্মা নদীর পাড় ঘেঁষা প্রায় ২৫০ বিঘা চরের জমিতে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ শুরু করেন ইউপি সদস্য বাবর আলী। জেগে উঠা চরে গত এক বছর থেকে পরিকল্পনা করে তারপর বাণিজ্যিকভাবে তরমুজ, শসা ও সাম্মাম চাষ শুরু করেন তিনি। তরমুজের এলাকা নামে খ্যাত খুলনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে অভিজ্ঞ চাষি ও ব্যবসায়ীদের এনে তিনি পদ্মার চরের মাটি পরীক্ষা নিরীক্ষা করান। এরপর গত ১২ নভেম্বর থেকে বীজ রোপণ শুরু করা হয়। তবে শঙ্কার মধ্যে বীজ রোপণ করা হলেও পদ্মার চরের মাটি ভেদ করে খুব অল্প সময়ে উঠতে শুরু করে তরমুজের গাছ। মাত্র ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে এই তরমুজের গাছ এখন দৃশ্যমান হয়ে উঠেছে। সবুজে ভরে উঠছে পদ্মার চর। এতে আশায় বুক বাধছে উদ্যোক্তা বাবর আলী। এমন কি পদ্মার চরে চাষ হওয়া তরমুজ অনেক বড় ও সুস্বাদু হবে এমনটাও আশা করা হচ্ছে।
কৃষি ক্যালেন্ডার অনুযায়ী তরমুজ চাষের উপযুক্ত সময় জানুয়ারি থেকে এপ্রিল। তবে ফেব্রæয়ারির প্রথম দিকে সবচেয়ে উপযুক্ত বলে ধরা হয়। মূলত বাবর আলী পদ্মার চরে আগাম জাতের তরমুজ চাষ শুরু করেছেন। আসন্ন রমজানে রাজশাহীর মানুষকে কম দামে রসালো এই ফল খাওয়াতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়েছে। আর তরমুজের এই বীজ আনা হয়েছে ভারত থেকে।
বিষয়টি নিয়ে কথা বলা হয় পদ্মার চরে তরমুজের জমি দেখভালে থাকা খুলনার চাষি শ্যামল। তিনি বলেন, অনেকটা শঙ্কা নিয়ে আমরা জমি তৈরি করে বীজ রোপণ করেছিলাম। কিন্তু খুব অল্প সময়ে চরে বীজ থেকে চারা গজিয়ে উঠেছে। তিনি বলেন, খুলনা অঞ্চলে এই তরমুজ চাষ করতে গেলে বীজ রোপণের পর তিন থেকে চারবার পানি দিতে হয়। আর পদ্মার চরে মাত্র একবার পানি দিয়েই চারা মাটি ভেদ করে উপরে উঠতে শুরু করছে। এছাড়াও খুলনা সহ যেসব এলাকায় বাণিজ্যিক ভাবে তরমুজ চাষ করা হয় সেসব এলাকায় অতিমাত্রায় সার কীটনাশক ব্যবহার করতে হয়। কিন্তু পদ্মার চরে সামান্যতম সার, কীটনাশক ব্যবহার করে গাছ বিস্তৃত করা যাচ্ছে। এই কৃষকের ভাষায় পদ্মার চরে তরমুজ চাষে এক অপার সম্ভবনা রয়েছে। তিনি বলেন, ৪০ থেকে ৪৫ দিনেই অনেক তরমুজের গাছে ফুল এসেছে। ফলও এসেছে। তবে গাছ আর একটু বড় করে তারপর ফলগুলো আমরা রাখবো। একটি গাছে একটি তরমুজ রাখা ভাল। তবে চরের মাটি যেহুত উর্বর সেহুত আমরা গাছ প্রতি দুটো করে ফল রাখতে পারবো। তিনি বলেন আশা করছি এই তরমুজ আগামী রমজান মাসে বাজারে আসবে। চরের তরমুজ খুলনা সহ বিভিন্ন এলাকার তরমুজের চেয়ে আকারে বড় ও মিষ্টি হবে এমনটাও আশা করা হচ্ছে।
উদ্যোক্তা বাবর আলী বলেন, রাজশাহী অঞ্চলে তরমুজ চাষের এই উদ্যোগটি কৃষিতে নতুন সম্ভাবনার সূচনা করবে বলে আশা করছি। ভালো ফলন হলে অনেক কৃষক এতে উদ্বুদ্ধ হবেন, আর রাজশাহী অঞ্চলের অর্থনীতিতেও সাফল্যের নতুন অধ্যায় যুক্ত হবে। আমরা চাই রাজশাহীর মানুষ যেন দক্ষিণাঞ্চল থেকে উচ্চমূল্যে তরমুজ আমদানি না করে কম দামে স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ পায়। তিনি বলেন, আমার প্রজেক্টে প্রায় ১০০ থেকে দেড়শ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। প্রতিদিন জমিতে প্রায় ৫০ থেকে ৬০জন কাজ করছেন। তারাতরমুজের গাছে পানি ওষুধ সার দিচ্ছেন। কেউ জমি তৈরি করেছে এখন বীজ বপন করছে। আশা করা যায় শীতের মধ্যেই তরমুজ পাওয়া যাবে। তবে তিনি অভিযোগ করেন, তরমুজ চাষের ব্যাপারে কৃষি অফিসের কোনো সহযোগিতা পাচ্ছেন না তিনি।
দেশের দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল, পটুয়াখালী তরমুজ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখলেও উত্তরাঞ্চলে এ চাষ তুলনামূলকভাবে কম হয়। তবে এবার রাজশাহীর পদ্মার চরে তরমুজের চাষ শুরু হওয়ায় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

Continue Reading

Previous: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ
Next: তীব্র শীতের ঘন কুয়াশার মাঝে বিজিব’র অভিযানে রাজশাহী সীমান্তে চোরাকারবারী মালামাল ও মাদকদ্রব্য জব্দ l

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.