বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ শরিফ উদ্দিনকে পরাজিত করে জামায়াতে আমির অধ্যাপক মোঃ মজিবুর রহমান বিজয় লাভ করেছেন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং এলাকাজুড়ে সমর্থকদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সংগঠনভিত্তিক কাজ, তৃণমূল পর্যায়ে সক্রিয় প্রচার এবং ভোটারদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনী প্রচারণায় প্রার্থী এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় দলীয় নেতারা জানান, জনগণের প্রত্যাশা পূরণে তারা আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রাজশাহী অঞ্চলের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল ভবিষ্যতে এলাকার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রাজশাহী-১ আসনে নির্বাচনের ফলাফলঃ রাজশাহী ১ তানোর,গোদাগাড়ী দুই উপজেলা মিলে মোট ১৫৯ কেন্দ্রের সর্বশেষ ফলাফল: দাঁড়িপাল্লা- তানোর ৬২,৩২৪ ভোট দাঁড়িপাল্লা – গোদাগাড়ী -১০৭৪৬০ ভোট মোট ভোট- ১৬৯৭৮৪ ভোট।
ধানের শীষ- তানোর ৬৫,৬৭৪ ভোট ধানের শীষ- গোদাগাড়ী ১,০৩,৩৩৬ ভোট মোট ভোট- ১,৬৯,০১০ ভোট।
দাঁড়িপাল্লা -১,৬৯,৭৮৪ ধানের শীষ -১,৬৯,০১০ বিয়োগ করে ৭৭৪ ভোট বেশি দাঁড়িপাল্লা।
পোস্টাল ভোট হিসাব করে ১১১০ ভোট বেশি পেয়েছে দাঁড়িপাল্লা।
মোট ভোট – ৭৭৪ পোস্টাল ভোট- ১১১০ যোগ – ১৮৮৪ বেশি পেয়েছে দাঁড়িপাল্লা। পোষ্টাল ভোটসহ জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১৮৮৪ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
