Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে খাসপুকুর ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজডেস্ক April 1, 2026

স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দে সরকারি খাসপুকুর ইজারা প্রদানকে কেন্দ্র করে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাদারপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সভাপতি এএম বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারি খাসপুকুর অবৈধভাবে লিজ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মবহির্ভূতভাবে দেওয়া লিজ বাতিলের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ এম বেলাল উদ্দিন। এর আগে তিনি একই বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় শরিফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি সরকারি খাসপুকুর লিজ সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছেন। তিনি প্রভাব খাটিয়ে জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যসচিবকে বিভ্রান্ত করে অনিবন্ধিত, ভুয়া এবং নিবন্ধন বাতিল হওয়া সমবায় সমিতির নামে-বেনামে বিপুলসংখ্যক খাসপুকুর ইজারা নিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ করে ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দের ইজারা প্রক্রিয়ায় অনেক পুকুরের মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করা হয়, যাতে প্রকৃত সমবায় সমিতিগুলো অংশ নিতে না পারে। আবার কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বেশি মূল্য দেখিয়ে পরে চূড়ান্ত তালিকায় মনোনীত ব্যক্তিদের অস্বাভাবিক কম মূল্যে ইজারা দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি সাধারণ মৎস্যজীবী সমিতিগুলো বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সভাপতি এএম বেলাল উদ্দিন আরও বলেন, কয়েকটি ক্ষেত্রে নিবন্ধনবিহীন ও ভুয়া সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ট্রেজারি চালান একাধিক পুকুরের ক্ষেত্রে ব্যবহার, জাল কাগজপত্র দাখিল, প্রয়োজনীয় নথি ছাড়াই লিজ প্রদান এবং আদালতে রিট বা মামলা দেখিয়ে বহু পুকুর দীর্ঘ সময় ধরে ভোগদখলে রাখার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ২০১৯ সালে হাইকোর্টের ২৫৮ নম্বর রিটের আলোকে এখনো কিছু পুকুর ভোগদখলে রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব অল্প সময় দেওয়া হয়, যাতে সাধারণ সমবায় সমিতিগুলো আবেদন করার সুযোগ না পায়। এ সুযোগে একটি চক্র নিজেদের অনুকূলে তালিকা তৈরি করে পুকুর ইজারা নিয়ে নেয়। পরবর্তীতে এসব পুকুর আবার সাধারণ চাষিদের কাছে বেশি দামে লিজ দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, গোদাগাড়ী উপজেলার জোতজীবন পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন, তাঁর নামে জাল স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। ওই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, মৎস্যজীবী সামিম রেজা ও নবীন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ ও সংশোধিত ২০১২ অনুযায়ী মূল্য নির্ধারণ এবং নিকটবর্তী বা তীরবর্তী প্রকৃত সমবায় সমিতির অনুকূলে ইজারা প্রদান করা হলে অনিয়ম অনেকটাই কমে আসবে। তারা ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দে অবৈধভাবে ইজারা দেওয়া পুকুরগুলো বাতিল, নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা প্রদান, তদন্ত কমিটি গঠন এবং জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
গোদাগাড়ীতে খাসপুকুর

Continue Reading

Previous: রাজশাহীতে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ, হাম মোকাবিলায় বড় পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের
Next: গোদাগাড়ীতে খাসপুকুর ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.