Skip to content
May 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি ৬ দফা বাস্তবায়নের দাবী

নিউজডেস্ক April 16, 2026

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারী হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন বাপা।
বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধমে এ দাবি জানানো হয়। এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপা রাজশাহী কমিটির সভাপতি সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রুলফাউ নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপা কোষাধ্যাক্ষ জাহিদ হাসান, গোলাম নবী রনি, বাপা পবার সহ সভাপতি হাসিনুর রহমান, রাবেয়া খাতুন, বাপা পবার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরি, সাংবাদিক হেলেন খান ও রাশেদা বেগমসহ রক্ষা সংগ্রাম পরিষদের পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। একই স্মারকলিপির অনুপতি অনলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সদস্য মো. জামাত খান সাক্ষরিত স্মারকলিপিতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় তুলে ধরা হয়। স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে নানাবিধ গুরুতর সমস্যায় জর্জরিত। যা সাধারণের জীবনমান ও স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে রাজশাহীতে কতিপয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট হঠাৎ একলাফে দেড় হাজার টাকায় উন্নীত হয়েছে। যা সাধারণ মানুষের সুচিকিৎসা নাগালের বাইরে চলে গেছে। ফলে উত্তর ও দক্ষিণ অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে আসা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
একই স্মারকলিপিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রামেক হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বলা হয়, সরকারী ও বেসরকারী হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর যা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুস্থতার পথে বাধা সৃষ্টি করছে। এছাড়া রাজশাহীতে সরকারী হাসপাতালে লাশ পরিবহনে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা বলা হয়, রামেক হাসপাতাল ঘিরে লাশ পরিবহনে দীর্ঘদিন একটি অসাধুচক্র অতিরিক্ত অর্থ আদায় করছে যা শোকাহত পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর ও অমানবিক।
স্মারকলিপিতে রাজশাহীতে নির্মিত বিশেষাষিত শিশু হাসপাতাল অবিলম্বে চালুর দাবি জানানো হয়। বলা হয়, কয়েক বছর আগে শিশু হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলেও এখনো চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে। স্মারকলিপিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, হামের টিকাদান কর্মসূচী জোরদার ও গণসচেতনতা বৃদ্ধি, সরকারী হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধির দাবি জানানো হয়।

Continue Reading

Previous: মিথ্যা জমি দখলের অভিযোগ কৃষক দল নেতার সংবাদ সম্মেলন
Next: বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.