Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজডেস্ক November 25, 2021

নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদত্যাগ

এফএনএস বিদেশ : সুইডেনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন।

মূলত তার জোটের অংশীদার গ্রিন পার্টি জোট সরকার ছেড়ে দেওয়ায় এবং সংসদে বাজেট পাসে ব্যর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেন। তবে তিনি এককভাবে সরকার গঠনের চেষ্টা করবেন বলেও জানান। সুইডেনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, বুধবার বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসেন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন।

এর ১২ ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। পার্লামেন্টে নিজের পদত্যাগের কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, তার জোটের অংশীদার গ্রিন পার্টি জোট সরকার ছেড়ে দেওয়ায় এবং সংসদে তিনি বাজেট পাসে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এক দলীয় সরকার গঠনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, আমি পদত্যাগ করছি কারণ গ্রিন পার্টি সংখ্যালঘু জোট সরকার ছেড়ে দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি এমন কোনো সরকারের নেতৃত্ব দিতে চাই না, কিছুদিন পর যার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।এর আগে পার্লামেন্ট অধিবেশনের শেষ মুহূর্তে অ্যান্ডারসন পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করেন।

তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হন। প্রধানমন্ত্রী পদের জন্য সংসদে ৩৪৯টি আসনের মধ্য পার্লামেন্টের ১১৭ জন সদস্য অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন।

১৭৪ জন তার বিপক্ষে ভোট দেন। ভোটদানে অনুপস্থিত থাকেন একজন। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন। সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না।

প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে। এ মাসে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন ৫৪ বছর বয়সী এই নেত্রী। গেল ১০ নভেম্বর প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেন।

২০১৪ সাল থেকে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

Continue Reading

Previous: এবার টেলিভিশনে বিলুপ্তপ্রায় লায়ন সার্কাস
Next: যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.