Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

করোনা বাড়লেও কড়াকড়ি কমানো নিয়ে সুইজারল্যান্ডে ভোট আজ

নিউজডেস্ক November 27, 2021

আলো বিদেশ ডেস্ক: করোনা বাড়লেও কড়াকড়ি কমানো নিয়ে সুইজারল্যান্ডে ভোট আজ
ইউরোপে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে দেশে শুরু হয়েছে লকডাউন, চলাফেরায় আরোপ হচ্ছে কড়াকড়ি। আর, এমন সময়ে অনেকটা উল্টো পথে সুইজারল্যান্ড। ইউরোপের দেশটিতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে।

কিন্তু, এর মধ্যেই কোভিড-সংক্রান্ত কড়াকড়ি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার ভোটাভুটিতে অংশ নেবেন সুইস জনগণ।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। করোনা মহামারির শুরু থেকেই সংক্রমণ ঠেকাতে বিশেষ ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে সুইস সরকার। সরাসরি গণতন্ত্রের দেশটিতে সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের ভার জনগণের হাতে।

টিকা নেওয়ার বিষয়টিও সুইজারল্যান্ডে বেশ স্পর্শকাতর ইস্যু, বিশেষ করে জার্মান ভাষাভাষী এলাকাগুলোতে। সুইজারল্যান্ডের দুই-তৃতীয়াংশেরও কম মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন।

টিকাদানে পশ্চিম ইউরোপের ধীরগতিসম্পন্ন দেশগুলোর অন্যতম সুইজারল্যান্ড। এর মধ্যেই দেশটিতে করোনার সংক্রমণও বাড়তে শুরু করেছে।

সপ্তাহে ৪০ থেকে ৫০ শতাংশ করে বাড়ছে সংক্রমণ। পাশ্ববর্তী দেশ জার্মানিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হলেও সুইজারল্যান্ডের সরকারকে এ বিষয়ে ভোটের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

এর আগেও পাশের দেশগুলোর লকডাউন যতটা কঠোর ছিল, সুইজারল্যান্ডে কখনোই ততটা ছিল না। লোকজন যখন খুশি ব্যায়াম করতে বের হয়েছিল, আর স্কুলগুলো মাত্র কয়েক সপ্তাহ বন্ধ ছিল।

সুইজারল্যান্ডে গত সেপ্টেম্বর থেকে পানশালা, ক্যাফে, রেস্তোরাঁ, সিনেমা হল, জাদুঘর, খেলার মাঠে এবং সশরীরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে যেতে টিকাপ্রাপ্তির সনদ বাধ্যতামূলক করা হয়।

Continue Reading

Previous: ব্যতিক্রমী বিদেশ সফরে ভারতে আসছেন পুতিন
Next: আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৮ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.