আলো বিনোদন: ভক্তদের সুখবর দিলেন লিন্ডসে লোহান
হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান বাগদান সেরেছেন। রোববার ইনস্টাগ্রামে ভক্তদেরকে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। লিন্ডসের হবু বরের নাম বাদের শাম্মাস।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে শাম্মাসের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন লিন্ডসে। ছবিতে অভিনেত্রীর হাতে আংটি দেখা গেছে। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘আমার ভালোবাসা। আমার জীবন।
আমার পরিবার। আমার ভবিষ্যৎ।’ বাদের শাম্মাস পেশায় একজন অর্থ ব্যবস্থাপক। তিনি দুবাই নির্ভর একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি করছেন।
মহামারী শুরু হওয়ার আগে দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে এই জুটিকে সর্বপ্রথম একসঙ্গে দেখা গিয়েছিল।
