Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সংক্রমণ কমেছে : বাড়াতে হবে সচেতনতা

নিউজডেস্ক October 3, 2021

করোনার মরণ থাবা থেকে বাংলাদেশ ক্রমান্বয়ে মুক্ত হচ্ছে। দেশে এখন করোনা সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক করোনা সনাক্তের হার ধারাবাহিকভাবে কমছে। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি জেলায় কোনো করোনা রোগী সনাক্ত হচ্ছে না। এর মধ্যে লালমনিরহাট জেলায় গত ৭ দিনের মধ্যে ছ’দিনই কোনো করোনা রোগী সনাক্ত হয়নি। এজন্য সবার মধ্যে স্বস্তি নেমে আসছে।
গত বছরে করোনার প্রকোপ শুরু হবার পর থেকে সারা দেশে আতঙ্কিত মানুষ কি ভাবে করোনা থেকে বাঁচবে, তা নিয়ে তৎপর হয়। অন্যদিকে সরকার লাগাতার লক ডাউন ঘোষণা করে মানুষকে ঘর বন্দি করে রাখার চেষ্টা করে। কিন্তু দেখা যায় প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে এবং অনেকেই মৃত্যু বরণ করছেন। এরপরও মানুষকে পুরোপুরি ঘরে বন্দি করে রাখা যায়নি। তারা ঘর থেকে বেরিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জরিমানা দিয়েছে।
ঈদ করতে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে দেশের বাড়ি গিয়েছে। ছড়িয়েছে করোনা সংক্রমণ। অনেক পরিবারই নি:শ্ব হয়ে গেছে করোনা সংক্রমণে। কাজ হারিয়ে শহর ছেড়েছে। বন্ধ হয়ে গেছে অনেকের লেখা পড়া। মরণের হাত ছানি থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে আবেদন নিবেদন করেছেন সবাই। এ পর্যন্ত করোনার মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৩১ জনের। আর এ পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।
করোনায় কর্মহীন মানুষের পাশে সরকারি বেসরকারি সেবার কিছু উদ্যোগ দেখা গেছে। মানুষ খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করেছে। সবাই মনে প্রাণে চেয়েছে করোনা থেকে মুক্তি।
সরকার করোনা প্রতিষেধক টিকা বিভিন্ন দেশ থেকে এনেছে। নিবন্ধনের মাধ্যমে এবং দু’বার গণ টিকাদান কর্মসূচি চালু করে দ্রুততম সময়ের মধ্যে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার চেষ্টা করছে। সরকার চাইছে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে। কিন্তু ১৬ কোটি মানুষের দেশে সবাইকে টিকা দিতে প্রয়োজন যথেষ্ট সময়। টিকা কার্যক্রম চলছে। তবে মনে রাখতে হবে, টিকা নেবার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনা সংক্রমণের হার কমেছে। কিন্তু করোনা চলে গেছে তা নয়। একটু অসচেতনায় তা আবারো ভয়াবহ রূপ নিতে পারে। কারণ সবাই দেখেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক। কত দ্রুত ছড়ায় এবং কত দ্রুত মৃত্যু তরান্বিত করে। তাই সচেতন ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলে করোনাকে একবারে বিদায় জানাতে হবে।

Continue Reading

Previous: নদী রক্ষা আইনের কঠোর বাস্তবায়ন আবশ্যক
Next: বাল্যবিবাহ ঝড়ে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.