Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

দেশের বাইরে যারা বেগমপাড়া বানাচ্ছেন তাদের ধরুন: দুদককে হাইকোট

নিউজডেস্ক October 4, 2021

আলো ডেস্ক: যত্রতত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছুটে বেড়ানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, যারা দেশের বাইরে বেগমপাড়া করছেন, যারা মালয়েশিয়া, আমেরিকাতে টাকা পাঠাচ্ছেন, এগুলো হলো বড় বড় মানি লন্ডারিং। তাদের ধরুন। অর্থপাচার মামলায় এক আসামির আগাম জামিনের শুনানিকালে গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। দিনাজপুর জেলা যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনের জামিন আবেদনের শুনানিকালে আদালত দুদক আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যদি এভাবে ছুটে তাহলে দেশের উন্নয়ন হবে কিভাবে? যারা দেশের বাইরে বেগমপাড়া করছেন, যারা মালয়েশিয়া, আমেরিকা টাকা পাঠাচ্ছেন, এগুলো হলো বড় বড় মানি লন্ডারিং। তাদের ধরুন। এরপর আদালত অর্থপাচার মামলায় খলিলুল্লাহ আজাদ মিল্টনকে আট সপ্তাহের জামিন দেন। তবে জামিনের শর্ত হিসেবে আসামিকে পাসপোর্ট জমা দিতে হবে এবং তিনি দেশ ত্যাগ করতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন আদালত। পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, দিনাজপুরের সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চের কথা মামলায় উল্লেখ করা হয়েছে, সেখানে ওই ব্রাঞ্চের কোন অস্তিত্ব নেই। অথচ মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সময়ে ১৪ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ২১৮ টাকার জমা করেছেন খলিলুল্লাহ আজাদ। বিভিন্ন সময়ে তিনি এই টাকা উত্তোলন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, খলিলুল্লাহ আজাদ আরও প্রায় ২২টি মামলায় জামিনে আছেন। জেলে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মোট চার মাসে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি খলিলুল্লাহ আজাদের পরিবার থেকে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, মাত্র চার মাসের ব্যবধানে খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে পুলিশ ১৬টি মিথ্যা মামলা দিয়েছে। এক মামলায় জামিন হলে অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে খলিলুল্লাহকে কারাগার থেকে বের হতে দিচ্ছেন না পুলিশ। তবে সেসব অভিযোগ অস্বীকার করে গত ২ ফেব্রুয়ারি দিনাজপুরের পুলিশ সুপার পাল্টা প্রতিবাদ জানান।

Continue Reading

Previous: ‘রফতানি ডকুমেন্ট সরাসরি বিদেশে পাঠানো যাবে’
Next: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও এক রোহিঙ্গা গ্রেফতার, দুই আসামির তিন দিনের রিমান্ড

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.