Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মিয়ানমার-চীন-উ. কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজডেস্ক December 12, 2021

আলো বিদেশ ডেস্ক: মিয়ানমার-চীন-উ. কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীন, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, যারা রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করে দমন-পীড়ন চালাবে তাদের বিরুদ্ধে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, চীনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানিকেও কালো তালিকাভুক্তের আওতায় আনা হয়েছে।

এর আগেও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় যোগ দিয়েছে কানাডা ও ব্রিটেন। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে প্রথমবার নিষেধাজ্ঞার কবলে পড়লো উত্তর কোরিয়া।

মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বলেন, আমরা কানাডা ও যুক্তরাজ্যের অংশীদারিত্বে বার্তা দিতে চাই যে যারা রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করে নিপীড়ন চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (১০ ডিসেম্বর) গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের মুখোশ উন্মোচন ও জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে গত শুক্রবার উগান্ডা, চীন, বেলারুশ, শ্রীলঙ্কা ও মেক্সিকোর ১০ জন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপের ফলে এখনও এই দেশগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমান সম্প্রদায়ের ওপর দীর্ঘ দিন ধরে দমন-পীড়ন চালিয়ে আসছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। সেখানে লাখ লাখ লোককে বন্দি করা হয়েছে। সম্প্রতি জিনজিয়াংয়ের মুসলিম উইঘুর জনগোষ্ঠীর জন্য আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ৪৩টি দেশ।

অন্যদিকে মিয়ানমারে জান্তা সরকারও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সু চি সরকারকে ক্ষমতাচ্যুতের বিরোধিতায় সামরিক সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১ হাজার তিনশ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Continue Reading

Previous: ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতে
Next: সৌদি যুবরাজের কুয়েত সফর

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.