রাজশাহীর আলোঃ- ভ্রাম্যমান প্রতিনিধি
আজ মহান বিজয় দিবস। আমাদের বিজয়ের ৫০ বৎসর পূর্তি দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্বের পর আমরা বিজয় লাভ করি। ১৯৭১সালের এই দিনে বাংলাদেশের সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বিজয় উল্লাস করেছিল।
আমরা সেইসব বীর মুক্তিযোদ্বাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা এই দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতবাসী করুন। রাজশাহী জেলার একটি আদর্শ উপজেলা “মোহনপুর উপজেলা’।
এই উপজেলায় মহান বিজয় দিবসের কার্যক্রম নিম্নরুপঃ সূর্য উদয়ের সঙ্গে-সঙ্গে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী ভবনে পতাকা উত্তোলন।
সকাল ৭-৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯-০০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, স্কুল, কলেজ, মাদ্রাসা, রোভার স্কাউটস, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন গ্রহণ।
সকাল ১০-৩০ মিনিটে ক্রীড়া প্রতিযোগিতা শুরু। সকাল ১২-০০ ঘটিকার সময় এই উপজেলার বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধনা প্রদান। বিকাল ৪-৩০মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরন।
সন্ধ্যা ৬-৩০ ঘটিকার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এইসব অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য -৫৪-রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এম,পি জনাব মোঃ আয়েন-উদ্দিন।
এই অনুষ্ঠানগুলির আয়োজনে মোহনপুর উপজেলা প্রশাসন। সার্বিকভাবে নিরলস শ্রম দিয়ে চলেছেন এই উপজেলার সফল নির্বাহী কর্মকর্তা শ্রদ্বেয় স্যার এম,সানওয়ার হোসেন।
