Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

জার্মানিতে মুখ্যমন্ত্রীকে গুপ্তহত্যার পরিকল্পনা, সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ

নিউজডেস্ক December 18, 2021

আলো বিদেশ ডেস্ক: জার্মানিতে মুখ্যমন্ত্রীকে গুপ্তহত্যার পরিকল্পনা, সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ
জার্মানির স্যাক্সনি প্রদেশের মুখ্যমন্ত্রী মিশায়েল ক্রাচমারকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে সন্দেহ করছে দেশটির পুলিশ। এ সন্দেহ থেকে বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছে তারা।

মূলত দেশটিতে যারা কোভিড সম্পর্কিত বিধিনিষেধের বিরোধী তারাই এমন হত্যার ষড়যন্ত্র করছে বলে ধারণা করছে পুলিশ। তাই তাদের অভিযানের টার্গেটও হচ্ছে এমন মানুষরা। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে জানানো হয়েচেহ, যেসব সন্দেহভাজনদের আটক করা হয়েছে তাদের কয়েকজনের বন্দুক বা তীর-ধনুক রয়েছে।

স্যাক্সনির পুলিশ ড্রেসডেন শহরে বেশ কয়েকটি ঠিকানায় বুধবার অভিযান চালায়। মুখ্যমন্ত্রী ক্রাচমার এবং স্থানীয় সংসদের অন্যান্য সদস্যের অনলাইনে হুমকি দেয়ার ঘটনার পর পুলিশের এই সক্রিয়তা দেখা গেলো। সন্দেহভাজনরা সহিংস কর্মকা- পরিচালনার পরিকল্পনা করছিল বলে পুলিশের বিশ্বাস।

অভিযানের বিষয়ে টুইটারে বেশ কয়েকটি টুইট করেছে স্যাক্সনি পুলিশ। এর আগে জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস এক বক্তব্যে জানান যে, সহিংস কোনো গোষ্ঠীকে তাদের মতাদর্শ পুরো সমাজের উপর চাপিয়ে দেয়ার সুযোগ দেয়া হবে না।

জার্মানির পাবলিক ব্রডকাস্টার জেডিএফ-এর অনুসন্ধানী টিভি শো ‘ফ্রন্টেলে’ একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে দেশটির কর্তৃপক্ষ। এতে দেখোনা হয় যে, করোনা বিধিনিষেধের বিরোধী একটি গোষ্ঠী স্যাক্সনির মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে অনলাইনে। যারা হুমকি দিচ্ছে তারা ‘ড্রেসডেন অফলাইন নেটওয়ার্ক’ নামের একটি গ্রুপ।

এর সদস্য সংখ্যা একশ ত্রিশজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্যাক্সনির আঞ্চলিক গোয়েন্দা সংস্থা এলকেএ-কে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। গ্রুপটির কিছু সদস্য টেলিগ্রামের মতো বিভিন্ন চ্যাট ফোরামে নিজেদের কাছে আগ্নোয়াস্ত্র বা তীর-ধনুকের মতো শিকারের অস্ত্র রয়েছে বলে জানিয়েছে।

এলকেএ-এর মুখপাত্র টম বের্নহার্ট এই বিষয়ে বলেন, ফ্রন্টালে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এলকেএ এই অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে একটি সম্ভাব্য মারাত্মক অপরাধ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

Continue Reading

Previous: চীনের জিনজিয়ান প্রদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত
Next: দ.কোরিয়ার গান ও ভিডিও বিক্রির অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ড

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.