ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের শহর “রাজশাহী”। প্রাণের শহর রাজশাহী। শিক্ষা নগরী রাজশাহী। শাহ মখদুম রুপোস (রহঃ) এর স্মৃতি বিজড়িত এই শহর রাজশাহী। সবুজ নগরী রাজশাহী। জাতীয় ৪ নেতার এক নেতার জন্মস্থান এই রাজশাহী। আমাদের দেশের ৮টি সিটি কর্পোরেশন এর অন্যতম সিটি কর্পোরেশন এই রাজশাহী। অনেক কিছুর অভাব এই তিলোত্তমা শহরে।
তারপরও এই সরকারের আমলে আমাদের শহরের রাস্তাঘাট, ড্রেন, সড়ক প্রশস্তকরণ কাজ এগিয়ে চলছে। রাস্তার দুই পাশের দৃষ্ঠিনন্দন দৃশ্য পথচারীদের মুগ্ধ করে। অথচ আমাদের রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের সংকট সব সময় লেগেই আছে। আমাদের পশ্চিম রেলের একটি সিন্ডিকেটের কারণে সময় মত লাইনে দাঁড়িয়ে কিংবা অনলাইনেও হাওয়া হয়ে যায় রাজশাহী-ঢাকাগামী ট্রেনের টিকিট।
এই সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে এবার জাতীয় সংসদ সদস্য-৫৪ রাজশাহী-৩ (মোহনপুর- পবা) আসনের এমপি জনাব মোঃ আয়েন উদ্দিন এর “ডিও” লেটার জাল করে টিকিট বাণিজ্যের অভিযোগ উঠে। গত ২২শে আগস্ট রোজ সোমবার এই এমপি’ র সই জাল করে রাজশাহী-ঢাকাগামী রাত্রির ট্রেন “ধুমকেতু এক্সপ্রেস” ট্রেন এর ৪টি বাথ এসি কেবিন টিকিট নেওয়া হয়।
এমপি মহোদয় বিষয়টি জানার পর বিস্ময় প্রকাশ করেন। কারণ জানতে চাইলে তিনি আমাদের প্রতিবেদককে বলেন, আমি কাউকে ট্রেনের টিকিটের জন্য কোন “ডিও” দিইনি। আমার স্বাক্ষর জাল করা হয়। এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিনি পশ্চিম রেলের মহাব্যবস্থাপককে অনুরোধ করেন। রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার মোঃ আব্দুল করিম আমাদের প্রতিবেদককে জানান, কেউ কোন ডিও লেটার দিলে আমার কাছে আসে। কিন্ত আমি কোন এমপি’র ডিও লেটার পাইনি।
