আল আমিন স্বাধীন-
দিনের পর দিন স্বামীর হাতে নির্যাতনের শিকার হচ্ছে আকলিমা নামে এক সন্তানের জননী স্বামী আঃ রাজ্জাক মৃধা এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও গ্রামবাসীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মান্দার ভারশোঁ ইউনিয়নের করাতিপাড়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে আকলিমা নির্যাতনের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বুলবুল হোসেন ও এনামুল কোরাতি বলেন, বিগত ১২ বছর আগে তাদের ভালোবেসে বিয়ে হয়। বিয়ের কিছুদিন ভালোই চলছিলো রাজ্জাক-আকলিমার সংসার। কিন্তু তার একটি সন্তান হওয়ার পর থেকে রাজ্জাক তার স্ত্রীকে যৌতুক এর জন্য প্রায় নির্যাতন করে আমরা মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে সমাধান করে দিয়েছিলাম কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
কাকলি আক্তার বলেন, প্রায় আকলিমাকে নির্যাতন করে রাজ্জাক আমরা এলাকাবাসী ক্ষিপ্ত তার উপর। তার একটা ন্যায্য বিচার চাই আমরা। এসময় ভুক্তভোগী আকলিমা বলেন, আমার স্বামী আমাকে অনেক মারধর করে আমার কাছ থেকে যৌতুক চাই ও বিদেশে যাওয়ার জন্য টাকা চাই। পরিশেষে রাজ্জাকের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান গ্রামবাসীরা।
