স্টাফ রিপোর্টার
বিমানের ভিতরে অতিরিক্ত গরমে অতিষ্ট হয়ে ইউ এস বাংলা বিমানের প্রত্যেক যাত্রীর জন্য একটি করে হাতপাখা চাইলেন রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ফারুক চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি বিমানে করে তিনি ঢাকা থেকে রাজশাহীতে আসেন।
রাজশাহীতে আসার পর তিনি তার ফেসবুক পেইজে লিখেন, এইমাত্র রাজশাহীতে এসে পৌঁছাতে পারলাম। ইউএস বাংলার ফ্লাইটে প্লেনের মধ্যে প্রচ- গরম। কর্তৃপক্ষের নিকট প্রত্যেক যাত্রীদের জন্য একটি করে হাতপাখা দিবার জন্য অনুরোধ করলাম লিখিতভাবে সবাই দোয়া করবেন।
এ সময় তিনি ফেসবুক পোস্টের সাথে ইউএস বাংলার কাছে লিখিত আবেদনের ছবিও যুক্ত করে দেন। জনাব ফারুক চৌধুরী রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
