“প্রেস বিজ্ঞপ্তি”
গতকাল ১৪/১০/২০২১ ইং বৃহম্পতিবার দুপুর ১২টায় উত্তরবঙ্গ বেকারী সমিতির মালিক সাধারণ সম্পাদক ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলীর নেতৃত্বে উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ কৃষি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাইল হোসেন এর সাথে তার কার্যালয়ে মতবিনিময় করেন এবং স্মারক লিপি প্রদান করেন। মতবিনিময় কালে নেতৃবৃন্দ বলেন, করোনাকালিন বিগত প্রায় দুই বছরে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বেকারী ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্য সচল রাখতে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষীত প্রনোদনা প্যাকেজের ঋণ আতি দ্রুত বেকারী ব্যবসায়ীদের মাঝে বিতরণ প্রয়োজন। সেই সাথে নেতৃবৃন্দ ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে ঋন প্রদান এবং আদায়ের ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতার অশ্বাস প্রদান করেন। স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী, কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, রাজশাহী বিভাগীয় বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ মাহাবুব আলম, সহ সভাপতি মোঃ আলী আশরাফ খোকন এবং রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির পক্ষে মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনর রশিদ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডি.জি.এম সওকত শহীদুল ইসলাম, পি.আর.ও মোঃ জামিল গ্রমুখ।
