রাজশাহীর আলোঃ সাজ্জাদুল তুহিন, নওগাঁ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় ৯নং তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার সরদার মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৮টায় উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর নিজ চেম্বার থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।
মনোনয়ন ফরম উত্তোলন সময় প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছাত্তার সরদার দলীয় মনোনয় ফরম উত্তোলন করে।
চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ দলকে ভালোবসে করে আসছি। বিগত সময় দলের জন্য নিরলস ভাবে কাজ করেছি । বর্তমানে তেঁতুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। জনগণ আমাকে ভালোবেসে জনপ্রতিনিধি করেছে। নৌকার বিজয় নিশ্চিত করতে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সকলের দোয়া প্রার্থনা করছি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে নৌকার মাঝি করে ৯নং তেঁতুলিয়া ইউপির সাধারন মানুষের সেবা করতে পারি।
