Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ ডা: জাফরুল্লাহ চৌধুরীর

নিউজডেস্ক October 18, 2021

আলো ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় ১৩ অক্টোবর রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে নিহত চারজনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে গতকাল রোববার তিনি এ মন্তব্য করেন। ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণভাবে বললেন যে আমি সমস্ত মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আসলে তো কেউ তার কথা শোনে নাই। তার কথা শুনে যদি নিরাপত্তার ব্যবস্থা করতো তাহলে তো আজকে এই ছেলেগুলো মারা যেত না। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমি উপদেশ দেই, যদিও দোষটা আপনার না, তারপরও আপনার পদত্যাগ করা উচিৎ। আপনার পদত্যাগ করা উচিত এই কারণে যে আপনার কথা আপনার বাহিনী শোনেন নাই। আপনাকে মিস গাইড করেছেন। আর পদত্যাগ করতে না পারলে যে চারজন মারা গেছে তাদের বাড়িতে যান। প্রত্যেক ইমাম সাহেবদের প্রত্যেক আজানের পূর্বে ‘হিন্দু মুসলিম ভাই ভাই’ বলতে হুকুম করেন। ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে যদি হৃদয়ের মায়ের কাছে গিয়ে আমাদের ব্যর্থতার জন্য সরাসরি মাফ চাইতে পারতাম তাহলে ভালো লাগতো। এই ব্যর্থতার জন্য আমার মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও ক্ষমা চাইছি। এই দেশে যে কয়জন ভালো মন্ত্রী আছে আমি মনে করি তাদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল একজন। এত বড় একজন ভালো মানুষকে তার গোয়েন্দা বাহিনী বোকা বানিয়ে দিয়েছে। কারণ মৌলভী সাহেবরা যখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করছিল তখন তার সাথে দেখা করতে যাওয়া মৌলভী সাহেবদের সাথে একাধিকবার দেখা করেছেন। এটা ভারতীয় গোয়েন্দা বাহিনী পছন্দ করে নাই। আমাদের গোয়েন্দা বাহিনী তো ভারতীয় গোয়েন্দা বাহিনীর পদস্থ কর্মচারী। তিনি বলেন, আমি হাজীগঞ্জের পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ দিতে চাই। আপনারা একত্র হয়ে পরিস্থিতিকে মোকাবিলা করেছেন। কিছু ধর্মান্ধ ব্যক্তি কিছু যুবককে বিপথে নিয়েছেন। সেটা আপনারা ঠেকাবার চেষ্টা করেছেন। আমি দু’টি মন্দির দেখেছি, এদের বাড়িঘর দেখেছি এবং আপনাদের কথা শুনেছি। আপনারা দেশপ্রেমিক সাংবাদিকের কাজ করেছেন। আমার কাছে মনে হয়েছে, আপনারা নিরপেক্ষভাবে কথা বলেছেন। আপনারা কোনো কল্পকাহিনী সৃষ্টি করেন নাই। এ সময় ডা: চৌধুরী বলেন, আজকে আমাদের সাহস নিয়ে কথা বলতে হবে। যেসকল মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কোনো দেরি না, কালকে থেকেই দেয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত আমরা মসজিদ-মন্দির পুলিশ পাহারা দিয়ে রাখব না, অন্তর দিয়ে পাহারা দিয়ে রাখব। আজকে বিষয়গুলো সবার দেখা উচিত এবং সবাই মিলে আমার অপর ভাই-বোনদের রক্ষা করব। হাজীগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর বাগডাঙা এলাকার সামছুর ছেলে বাবলু (৩৫), হাজীগঞ্জ পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়ার শুকু কমিশনার বাড়ির তাজুল ইসলামের ছেলে আল আমিন (১৮) ও একই ওয়ার্ডের সেকান্দর বেপারী বাড়ির মো: ফজলুর ছেলে হৃদয় (১৪)। এ ছাড়াও কুমিল্লা মেডিক্যাল কলেজে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়ার বাচ্চুর ছেলে শামীম (১৯) মারা গেছেন।
রোববার দুপুরে ডা: জাফরুল্লাহ চৌধুরী নিহতদের পরিবারের সাথে দেখা করতে যান। যাওয়ার পথে গাউছিয়া হাইওয়ে এলাকার হাজীগঞ্জ বাজারে একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে ওই দিন কী ঘটেছিল সেই ঘটনা সম্পর্কে শোনেন। পরে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯‘ শহীদ আসাদের ছোট ভাই ডা: নুরুজ্জামান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক হাসিবুদ্দিন হোসেন, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

Continue Reading

Previous: জাতির ক্রান্তিকালে দেশ পরিচালনায় দৃষ্টান্ত বেগম জিয়া : রিজভী
Next: শূন্য শনাক্তের দিনে ময়মনসিংহ মেডিক্যালে ৩ মৃত্যু

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.