নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় স্বাধীনতা বিরোধী পরিবারের এক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চেম্বার থেকে উপজেলার ১৩নং কসব ইউনিয়নের এক প্রার্থী চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে কসব ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ দেখা গেছে।
স্বাধীনতা বিরোধী প্রার্থী হলেন, উপজেলার ১৩নং কসব ইউপির দক্ষিণ চকবালু গ্রামের তৎকালীন পিচ কমিটির সভাপতি মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে গোলাম কিবরিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাবা আব্দুল গফুর তৎকালীন সময়ে নওগাঁ জেলা পিচ কমিটির সদস্য ও কসব ইউনিয়ন পিচ কমিটির সভাপতি ছিলেন। তৎকালীন সময়ে তার বাবার দ্বারা বহু নিরীহ বাঙ্গালী নির্যাতনের শিকার হয়েছেন। তার ছেলে গোলাম কিবরিয়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করার ঘটনায় কসব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মৃধা ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাসানুজ্জামান উপজেলা প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে অভিযোগটি অস্বীকার করে তিনি বলেন, তৎকালীন ১৯৬৯ অথবা ১৯৭০ সালে ৬ দফা আন্দোলনের একজন সদস্য ছিলেন আমার বাবা।
