কেশরহাট পৌর প্রতিনিধি
মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সকালে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, থানা কর্মকর্তা ওসি মোহা. তৌহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রহিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
