Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

দেশের সব রেললাইন ব্রডগেজে রূপান্তর করা হবে: রেলমন্ত্রী

নিউজডেস্ক October 21, 2021

আলো ডেস্ক:সরকার সারাদেশের সব রেললাইন ব্রডগেজে রূপান্তর করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আমরা মিটারগেজ রেললাইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। সারাদেশের সব রেললাইন ব্রডগেজে রূপান্তর করবো। তখন ১২০-১৩০ কিলোমিটার গতিতে ব্রডগেজে ট্রেন চলবে। এরইমধ্যে আমরা সে প্রকল্প হাতে নিয়েছি। আশা করি, কিছুদিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে। জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত আরেকটি ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে বলেও জানান রেলমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ময়মনসিংহ বিভাগে রেল যোগাযোগের উন্নয়ন ও বিভিন্ন স্টেশনের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বিশেষ ট্রেনে সফর করন রেলমন্ত্রী। এসময় ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধে সম্পূর্ণ টিকিট অনলাইনে ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ রয়েছে। এর মধ্যে অনেকেই টিকিট ছাড়া রেলে ওঠেন। ট্রেনের ছাদে যাতায়াতের চেষ্টা করেন। এসব অনিয়ম বন্ধ করতে রেলওয়ে বদ্ধপরিকর। তিনি বলেন, ট্রেনে যাতে কেউ টিকিট ছাড়া যাতায়াত করতে না পারেন, সেজন্য সম্পূর্ণ টিকিট ব্যবস্থা অনলাইনভিত্তিক করা হবে। যাতে যাত্রীরা ঘরে বসেই মোবাইলে টিকিট কাটতে পারেন। তখন কালোবাজারি বা দালালদের দৌরাত্ম থাকবে না বলে জানান তিনি। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য স্টেশনের আধুনিকায়ন, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বন্ধ সব স্টেশন চালু করা হবে। মন্ত্রী বলেন, ময়মনসিংহ রেল স্টেশনকে ভবিষ্যতে আইকনিক হিসেবে পুননির্মাণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সব মিটারগেজ লাইন ব্রডগেজে রূপান্তর করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, রেল সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ। মতবিনিময় সভার আগে জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন এবং রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Continue Reading

Previous: অর্থনীতি প্রসারিত হচ্ছে, পরিপক্ব হচ্ছে না
Next: ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.