আলো ডেস্ক: জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আজ শুক্রবার সকালে সম্প্রীতি সমাবেশ করবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই আয়োজনে বক্তৃতা দেবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সম্প্রীতি সমাবেশে জাপা কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেবেন।
