ভ্রাম্যমান প্রতিনিধি
সারা দেশে ইউ’পি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইউ’পি নির্বাচনের ৩য় ধাপে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ৬টি ইউ’পির ভোটের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন(সিইসি)। আগামী ২৮শে নভেম্বর ২০২১ইং রোজ রবিবার এই ৬টি ইউ’পিতে নির্বাচন অনুষ্ষ্ঠিত হবে। ঘোষিত তপশিল অনুযায়ী, এই উপজেলার ৬টি ইউ’পি প্রার্থীদের মনোনয়নপএ জমা দেওয়ার শেষ তারিখ ২রা নভেম্বর। এইগুলি যাচাই- বাছাই এর তারিখ ৪ঠা নভেম্বর। এই যাচাই-বাছাই সিদ্বান্তের বিরুদ্বে যারা আপিল করবেন,তাদের আপিলের তারিখ শুরু ৫ই নভেম্বর থেকে। প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ই নভেম্বর। ১২ই নভেম্বরের পর থেকে প্রার্থীদের নিজ-নিজ প্রতীক বরাদ্ব দেওয়া হবে। এই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ হচ্ছেঃ( ১) ধুরইল ইউনিয়ন(২) ঘাসিগ্রাম ইউনিয়ন (৩) রায়ঘাটি ইউনিয়ন (৪) মৌগাছি ইউনিয়ন( ৫)বাকশিমইল ইউনিয়ন (৬) জাহানাবাদ ইউনিয়ন। এই উপজেলার নির্বাচন অফিসার মোঃ জয়নুল আবেদীন আমাদের প্রতিবেদককে বলেন,আমরা একটি সুষ্ঠ,অবাধ,নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে আমি আশা করি।
