Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

বনে আগুন দেওয়ায় ২৪ জনের মৃত্যুদন্ড কার্যকর

নিউজডেস্ক October 22, 2021

এফএনএস বিদেশ: সিরিয়ায় বনে আগুন দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়া ২৪ জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। বিচার মন্ত্রণালয়ের বরাত গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়, দন্ডপ্রাপ্তরা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য দোষী সাব্যস্ত। তারা দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় অবকাঠামো, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে। মৃত্যুদন্ড প্রাপ্তরা সরকারি অবকাঠামো এবং সম্পদের অপূরণীয় ক্ষতির জন্য দায়ী। এই ঘটনায় জড়িত আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা গত বছরে কৃত্রিমভাবে সিরিয়ার হোমস, লাতাকিয়া এবং তারতুসে দাবানল সৃষ্টি করে। গত বছরের অক্টোবর মাসে সিরিয়ার উপকূলীয় লাটাকিয়া এবং টারটাস ও হমস প্রদেশের শত শত একর বনভূমিতে অগ্নিকান্ড সংঘটিত হয়। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টার পরও টানা প্রায় দুই মাস ধরে বিস্তীর্ণ এলাকার বনভূমি আগুনে পোড়ে। এতে মৃত্যু হয় তিনজনের। প্রায় ১৩ হাজার হেক্টর কৃষিজমি ও ১১ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩৭০টিরও বেশি ঘরবাড়ি। পরে আগুনের ঘটনা তদন্তে সিরিয়ার পুলিশ জানতে পারে ওই দাবানল আসলে মানবসৃষ্ট। দাবানলের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার অভিযোগে মামলা রজু করা হয়। এরমধ্যে ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড , চারজনকে অস্থায়ী শাস্তি ও পাঁচজন অপ্রাপ্ত বয়স্ককে ১০ থেকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হলেও ২৪ জনকে মৃত্যুদন্ড দেয় সিরিয়ার আদালত। সিরিয়ার বিচার মন্ত্রণালয়ের দাবি, আসামিরা অপরাধ স্বীকার করেছেন।

Continue Reading

Previous: আফগান জনগণের কঠিন মুহূর্তে পাশে আছে পাকিস্তান
Next: চীন হামলা চালালে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.