Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনা: আইনের বাস্তবায়ন জরুরি

নিউজডেস্ক April 30, 2023

সম্পাদকীয়: নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এবারের ঈদের ছুটিতেও সড়কে ঝরেছে বহু প্রাণ; আহত হয়েছেন অনেকে। জানা যায়, ঈদের ছুটিতে তিন দিনে সারা দেশের সড়কে ৬৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। সম্প্রতি দেশে সড়ক যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটলেও কেন দুর্ঘটনার মাত্রা কমছে না, তা খতিয়ে দেখা দরকার। সড়ক দুর্ঘটনার কারণগুলো বহুল আলোচিত।

বস্তুত সড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হওয়ার প্রধান কারণ চালকদের বেপরোয়া মনোভাব। কাজেই দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের মূল্যবোধের পরিবর্তনেও নিতে হবে জোরালো পদক্ষেপ। পরিবহনকর্মীদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা দরকার। তাদের জীবনমানের উন্নয়নেও নিতে হবে কার্যকর পদক্ষেপ। সড়কে যাতে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সড়কের ত্রুটি দূর করার জন্যও নিতে হবে পদক্ষেপ।

লাইসেন্স প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। প্রশ্ন হলো, কর্তৃপক্ষ বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে? দেশে মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। অদক্ষ মোটরসাইকেল চালকদের কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। লক্ষ করা যায়, হেলমেটসহ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই অনেকে মোটরসাইকেল চালান। মোটরসাইকেল চালকদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনে বিশেষ পদক্ষেপ নিতে হবে।

ভারী যানবাহনের ধাক্কায়ও মোটরসাইকেল চালক ও আরোহীর হতাহতের সংখ্যা বাড়ছে। গঠনের দিক থেকে এটি একটি অনিরাপদ বাহন। কাজেই দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলের চালক-আরোহীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হতে হবে। ঈদের আগের দিন সকালে কুমিল্লায় এক নারী ভ্যানগাড়ি থেকে কাপড় কেনার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঈদের দিন নাতির সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

তিনি ওই অটোরিকশাচালকেরই নানি। এ ছাড়া ইঞ্জিনচালিত ছোট ছোট যানবাহনের কারণে সারা দেশে প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। এসব ঘটনা রোধে কর্তৃপক্ষকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সড়ক দুর্ঘটনার বিষয়টি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কাজেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারিভাবে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।

এ ক্ষেত্রে কাক্সিক্ষত ফল পেতে হলে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। সড়ক পরিবহন আইনের যথাযথ বাস্তবায়ন ছাড়া দুর্ঘটনা কাক্সিক্ষত মাত্রায় কমবে বলে মনে হয় না। কাজেই এ আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

Continue Reading

Previous: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
Next: এপ্রিলের শেষে তুষারপাত কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.