Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দ্রুত সব মানুষকে টিকার আওতায় আনতে হবে

নিউজডেস্ক October 26, 2021

সম্পাদকীয়ঃ বৈশ্বয়িক করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে ক্রমেই কমে এলেও গত ২২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় সনাক্ত ও মৃত্যু দুই-ই বেড়েছে। নয় জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী সনাক্ত হয়েছে ২৭৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছিল আর নতুন রোগী সনাক্ত হয়েছিল ২৩২ জন। কাজেই সংক্রমণের মাত্রা কখন বাড়বে আর কখন কমবে তা কারো জানা নাই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার কোনো বিকল্প নেই। সাথে প্রতিশোধক দু’ডোজ টিকা গ্রহণ করে সবাইকে নিরাপদ করতে হবে নিজেদেরকে। সরকার দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চেষ্টা করছে। তবে টিকা দানের ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের দুই কোটি দু’লাখের বেশি মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পেয়েছেন। এ নিয়ে ১২ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় এসেছে।
টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত ৫ কোটি ৬০ লাখ ২১ হাজার ৭৪৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৬৮ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত দেশে টিকা এসেছে প্রায় সাড়ে সাত কোটি ডোজ। গত ১০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসে তিন কোটির বেশি টিকা আসবে। নভেম্বরে আসবে ৩ কোটি ৭৫ লাখ টিকা। ডিসেম্বরে আসবে পাঁচ কোটি। আর জানুয়ারিতে আসবে পৌনে চার কোটি টিকা। অর্থাৎ জানুয়ারির মধ্যে কম বেশি ১৬ কোটি টিকা আসবে।
শুধু প্রাপ্ত বয়স্থ নয়; শিশু কিশোরদেরও টিকা দেয়ার চিন্তা ভাবনা চলছে। আসলে করোনা সংক্রমণের প্রথম দিকে আমরা একটি উৎসের ওপর নির্ভরশীল হওয়ায় আসমা টিকা দানে পিছিয়ে পড়েছি। বিকল্প টিকার উৎস থেকে সংগ্রহের জন্য আমরা দেরিতে যোগাযোগ করায় এক সংগে বেশি টিকা আমরা পাচ্ছি না। দুই ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশ মিয়ানমারের চেয়ে ভালো অবস্থানে আছে। দুই দিন আগে ভারত একশ কোটি ডোজ টিকা দিয়েছে। বিশ্ব গণমাধ্যম এটা খুব বড় করে দেখছে। এর আগে একশ কোটি ডোজ টিকা দিয়েছিল চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, ভারতের ২১ শতাংশ জনগোষ্ঠী পূর্ণ দুই ডোজ টিকার আওতায় এসেছে। কোভিড-১৯ ট্রাস্কফোর্স বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পূর্ণ দুই ডোজ টিকা দিয়ে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। দেশটির ৬৮ শতাংশ মানুষের পূর্ণ দুই ডোজ টিকা পেয়েছে। এরপর ৬৪ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিয়ে এগিয়ে আছে মালদ্বীপ। সবচেয়ে পেছনে রয়েছে মিয়ানমার। সেখানে মাত্র ৮ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছে।
বাংলাদেশে টিকা পাওয়ার জটিলতার কারণে টিকা দানে একটু পিছিয়ে আছে। এখানে কিছু টিকা এসেছে উপহার হিসেবে কিছু পেয়েছে কোভ্যাক্সের মাধ্যমে। আর কিছু টিকা কিনেছে। এখন অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্মা ও মর্ডানা-এ চার ধরনের টিকা দেওয়া হচ্ছে। সামগ্রিক পরিস্থিতিতে বলছে দ্রুত টিকা সংগ্রহ করে দেশের সিংহভাগ মানুষকে টিকার আরতায় নিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ ও মৃত্যু কমেছে বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। সচেতনতার সাথে টিকা দিয়ে সবাইকে নিরাপদ করতে হবে। আমরা বিশ্বাস করি এতে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।

Continue Reading

Previous: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সুদৃষ্টি দিতে হবে
Next: কারও পৌষ মাস, কারও সর্বনাশ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.