Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

শিশু সন্তানকে বেচলেন আফগান দম্পতি

নিউজডেস্ক October 26, 2021

এফএনএস বিদেশ : ক্ষুধার জ¦ালায় মাত্র ৫০০ ডলারেই নিজের কন্যাকে বেচে দিলেন আফগান বাবা-মা। তাদের কাছে এ ছাড়া আর কোনো উপায়ই ছিল না। আফগানিস্তানের হেরাতে ঘটেছে হৃদয়বিদারক এই ঘটনাটি। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক যোগিতা লিমাইয়ি এই অঞ্চলটিতে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। তার ধারণ করা একটি ভিডিও চিত্রে উঠে এসেছে দেশটির কিছু মর্মান্তিক চিত্র। গত সোমবার বিবিসিতে প্রকাশিত সেই ভিডিও প্রতিবেদনের শুরুতেই দেখা যায়, হেরাতের একটি হাসপাতালের চিত্র। একটি শয্যায় শুয়ে আছে ছয় মাস বয়সী আফগান শিশু উসমান। ভালো করে পৃথিবী দেখার আগেই সে দুর্ভিক্ষের কবলে পড়েছে। অপুষ্টির জন্য কঙ্কালসার তার শরীর। বেঁচে আছে কোনোক্রমে। পাশের কক্ষে তার মতোই অবস্থা তার যমজ ভাইয়েরও। বাবার বেকারত্বই তাদের এমন পরিণতির জন্য দায়ী। আরও অসংখ্য আফগানের মতো উসমানের বাবাও কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। তাই অনাহার আর অর্ধাহারে দিন কাটছে তার পরিবারের। সবচেয়ে বড় প্রভাব পড়েছে সদ্য জন্ম নেয়া তার দুই শিশুর ওপর। যমজ শিশু দুটির মা দুঃখ করে বলছিলেন, কোনো টাকা নেই বলে আমার বাচ্চা দুটি মরে যাচ্ছে। আফগানিস্তানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিশ্ববাসীকে আহ্বান জানান তিনি। বিগত বছরগুলোতে আফগানিস্তানের অর্থনীতি ছিল মূলত বিদেশি সাহায্যনির্ভর। তবে তালেবানরা ক্ষমতা নেয়ার পর থেকেই সাহায্য বন্ধ হয়ে গেছে। যে হাসপাতালটিতে যোগিতা গিয়েছিলেন সেখানকার চিকিৎসক ও নার্সরা বেতন পান না গত কয়েক মাস ধরে। চিকিৎসা সরঞ্জামাদি কেনার মতো অর্থও নেই তাদের কাছে। এর মধ্যেই হাসপাতালটিতে একের পর এক কঙ্কালসার শিশুকে নিয়ে আসছেন তাদের মা-বাবারা। হাসপাতাল থেকে বের হয়ে হেরাতের সাধারণ মানুষের দুর্দশা নিজ চোখে দেখতে যান যোগিতা। তখনই জানতে পারেন মাত্র ৫০০ ডলারে একটি কন্যাশিশুকে বিক্রি করে দেয়ার ঘটনাটি। শিশুটির মা বলেন, আমার অন্য বাচ্চাগুলো খাবারের অভাবে মরে যাচ্ছে। তাই মেয়েটাকে বিক্রি করে দিলাম। শিশুটির বাবা ময়লা সংগ্রহ করতেন। কিন্তু এখন তার এক পয়সাও আয় নেই। তিনি বলেন, আমরা ক্ষুধায় ভুগছি। এই মুহূর্তে ঘরে কোনো ময়দা কিংবা তেলও নেই। আমাদের আর কিছুই নেই। তিনি আরও বলেন, জানি না আমার মেয়ের ভবিষ্যৎ কেমন হবে। তবে এ ছাড়া আমার আর কোনো উপায় নেই। শিশুটি এখনো তার মা-বাবার কাছেই আছে। যখনই সে হাঁটতে শিখবে তখনই তাকে নিয়ে যাবেন, যিনি কিনেছেন। অর্ধেক অর্থ এরইমধ্যে তিনি পরিশোধ করেছেন। বাকি অর্থ আগামী কয়েক মাসে পরিশোধ করবেন। যে ব্যক্তি শিশুটিকে কিনে নিচ্ছেন তিনি জানিয়েছেন, নিজের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দেবেন। কিন্তু আসলে কী করবেন তা কেউ জানে না। বিবিসিতে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর তা নিজের টুইটার ওয়ালে পোস্ট করেছেন যোগিতা। এই পোস্টের নিচে কমেন্ট করে বিভিন্ন দেশের মানুষ পরিবারটিকে সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু যোগিতা জানান, ওই এলাকাটিতে সন্তান বিক্রি করার ঘটনা এটিই একমাত্র নয়। ক্ষুধার জ¦ালায় আরও অসংখ্য ছেলে-মেয়েকে বিক্রি করে দিচ্ছেন তাদের বাবা-মা।

Continue Reading

Previous: লি জায়ে-ইয়োংকে নেশা গ্রহণের দায়ে জরিমানা
Next: আফগানিস্তানের স্বর্ণের রিজার্ভ ছেড়ে দিন: ইমরান খান

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.