Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সাম্প্রদায়িক হামলার মামলার ‘কচ্ছপ গতি’ দুঃখজনক

নিউজডেস্ক October 26, 2021
গুচ্ছ ভর্তি পরীক্ষার সফলতায় প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ

সম্পাদকীয়ঃ দেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে চললেও এসব মামলায় বিচার না হওয়ার বিষয়টা বিস্ময়কর। কক্সবাজারের রামু ট্র্যাজেডি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সহিংসতা ও যশোরের মালোপাড়ায় সংঘটিত সাম্প্রদায়িক হামলার মতো গুরুতর অঘটনের মামলারও সন্তোষজনক অগ্রগতি নেই। জানা যায়, সাক্ষীদের অনাগ্রহ, তদন্ত প্রক্রিয়ায় দুর্বলতাসহ নানা কারণে বছরের পর বছর এসব মামলার বিচার প্রক্রিয়া থমকে আছে।
আমরা দেখেছি, প্রতিটি সাম্প্রদায়িক সহিংসতার পর দেশের নাগরিক সমাজ সোচ্চার। এমনকি সম্প্রতি পূজাম-পে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভেও অভিযোগ করা হয়, অতীতের হামলা-লুটপাটের বিচার না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও এসব মামলার ‘কচ্ছপ গতি’ দুঃখজনক। আমরা মনে করি, অপরাধীদের বিচার না হওয়ার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। সম্প্রতি বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় থেকে দেশব্যাপী যেভাবে সাম্প্রতিক সহিংসতা ঘটেছে, তাতেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব ক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ অনেকটা রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসার মতো।
তবে স্বস্তির বিষয়, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন ধরা পড়েছে। আমরা জানি, কুমিল্লার এ অঘটনের জেরেই পরবর্তী সময়ে দেশের উল্লেখযোগ্য স্থানে হিন্দু সম্প্রদায় আক্রান্ত হয়। প্রশ্ন আসছে- ইকবাল স্বেচ্ছায় এ অঘটন ঘটিয়েছে, নাকি নেপথ্যে কেউ ছিল। এ উত্তর খোঁজা যেমন জরুরি, তেমনি নেপথ্য অপরাধীদের প্রকাশ্যে এনে বিচার করাও জরুরি।
বিভিন্ন সূত্রমতে, ২০১৩ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ওপর সাড়ে তিন হাজারের অধিক হামলার ঘটনা ঘটেছে। এরপরও কোনো হামলায় অপরাধীর বিচার হয়নি কেন? সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এ নজির নিঃসন্দেহে উদ্বেগজনক। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। আবহমানকাল থেকে এ ভূখণ্ডে সব জাতি-ধর্ম-বর্ণের মানুষ পারস্পরিক সম্পর্ক ও সদ্ভাব বজায় রেখে মিলেমিশে বাস করছে। এখানে মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প মাথাচাড়া দিয়ে ওঠে বটে, কিন্তু সরকারসহ সংখ্যাগরিষ্ঠের অসাম্প্রদায়িক মনোভাব অপশক্তিকে সব সময় দমন করেছে।
আমরা জানি, সব ধর্মের মানুষের মিলিত রক্ত স্রোতের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এমনকি আমাদের সংবিধানেও সবার নাগরিক অধিকার এবং সব ধর্মে ধর্মীয় অধিকার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এর পরও এখানে একজন নাগরিক যদি ধর্মীয় পরিচয়ের কারণে আক্রান্ত হন, তা হতাশাজনক। সব নাগরিকের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সবার আগে। তাদের কাজ কেবল অঘটন ঘটে যাওয়ার পরে পদক্ষেপ গ্রহণই নয়, বরং সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগেই বিপদ আঁচ করা এবং সে অনুযায়ী আগাম ব্যবস্থা নেওয়াও গুরুত্বপূর্ণ।
সাম্প্রদায়িক হামলার প্রায় প্রতিটি ঘটনায় দেখা গেছে, গুজব ছড়িয়ে এবং ধর্মীয়ভাবে স্পর্শকাতর বিষয়ে অবমাননার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হয়। অস্ত্র হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। সাম্প্রদায়িক সহিংসতা যে কোনো বিচারে গুরুতর। এসব ঘটনায় দেশের ভেতরে তো বটেই, বাইরেও দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়। সে জন্য প্রতিটি ঘটনার বিচার এবং এসব অঘটন ষড়যন্ত্র কিনা কিংবা কারা গোপনে থেকে কলকাঠি নাড়ছে, তাদের শনাক্ত ও আটক করা প্রয়োজন। এসব ক্ষেত্রে ত্বরিত ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায়, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতায় অপরাধীরা পার পেয়ে যায়।
আমরা চাই- রামু, নাসিরনগর, মালোপাড়া কিংবা সাঁওতালপল্লির ঘটনার মামলাগুলো নতুন গতি পাক। একই সঙ্গে এসব ঘটনায় অন্য সব মামলা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করে অপরাধীর সাজা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তো বটেই, অঘটনের কুশীলবদের মুখোশ উন্মোচনেও তা জরুরি। ‘জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড’- আপ্তবাক্যে যথার্থ বলা হয়েছে, বিলম্বিত বিচারে বিচারপ্রার্থীর বঞ্চনা ঘটে।

Continue Reading

Previous: ছায়াপথের বাইরে প্রথম গ্রহের লক্ষণ দেখতে পেলেন বিজ্ঞানীরা
Next: গুচ্ছ ভর্তি পরীক্ষার সফলতায় প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.